নজরবন্দি ব্যুরোঃ গতবছর শেষমুহূর্তে ট্রফি হাতছাড়া হয়েছিল এটিকে মোহনবাগানের। এবার সমস্ত হতাশা দূরে ঠেলে নতুন করে মরশুম শুরুর অঙ্গিকার নিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। সেইমতো লিগের প্রথম ম্যাচে জয় দিয়ে মরশুম শুরু করেছিল রয়কৃষ্ণা ব্রিগেড। এবার শেষ চারের লড়াই।
আরও পড়ুনঃ ইতিহাসে প্রথমবার, রাত ২টো নাগাদ বিধানসভার অধিবেশন ডাকলেন রাজ্যপাল
আইএসএলের প্রথমদিকে হুগো বুমোসদের দাপট অব্যাহত থাকলেও ধীরে ধীরে বদলায় পরিস্থিতি। দ্বিতীয় লেগে সকলকে চমকে দিয়ে লিগ টেবিলের শীর্ষে স্থান করে নেয় হায়দ্রাবাদ এফসি। একইরকম ভাবে সকলকে চমকে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে জামসেদপুর এফসি। অপরদিকে, ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানে নেমে আসে জুয়ান ফেরান্দোর এটিকে। তারপর চতুর্থ স্থানে নেমে আসে মুম্বাই সিটি।
বর্তমানে প্রথম চারে মোহনবাগান থাকলেও চিন্তা বাড়াচ্ছে লিগের অন্যান্য দল গুলির ওঠা নামা। তাছাড়া, গত ম্যাচে কেরালার সাথে পয়েন্ট ভাগাভাগি করায় যথেষ্ট জটিল পরিস্থিতি দেখা দিয়েছে শেষ চারের লড়াইয়ে। তাই নিজদের স্থান পাকা করতে আজ বাগানের মিশন উড়িশা বধ। তবে সকলকে চিন্তায় রাখছে রয়কৃষ্ণা সহ অন্যান্য তারকাদের চোট।
এই প্রসঙ্গে বাগান কোচ জুয়ান ফেরান্দো বলেন, “রয় কৃষ্ণর চোটটা খুবই বাজে। তাই ওকে বুঝেশুনে মাঠে নামাতে হবে। প্রত্যেক ম্যাচে দেখেশুনে ওকে কখনও ২০ মিনিট, কখনও ৪০ মিনিট করে খেলিয়ে ম্যাচ ফিট করে তুলব। কারণ চূড়ান্ত মুহূর্তের ম্যাচগুলিতে রয় কৃষ্ণকে দরকার। তবে শুধু রয় কৃষ্ণ নয়। চোট পাওয়া সব ফুটবলারকেই এভাবে আস্তে আস্তে ম্যাচ ফিট করে তুলব।”
মিশন ওড়িশা বধ, তিন পয়েন্ট চায় প্রীতমরা

প্রতিপক্ষ ওড়িশা কে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওড়িশা এফসি আগের থেকে অনেকটাই উন্নত। বিশেষ করে ওদের জোনাথা এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছেন। তাহলে কি আজ চাপ থাকছে বাগান কোচের? মৃদু হাসি দিয়ে ফেরান্দো বলেন, “মানছি, জোনাথা দারুণ ফুটবলার। কিন্তু একা কিছু করতে পারবে না। আমি ভাবছি, ওদের পুরো দল নিয়ে। ওড়িশার পুরো দলটাই ভীষণ ভাল। তবে আজ তিন পয়েন্টের জন্য মাঠে নামবে আমাদের ছেলেরা।



