নজরবন্দি ব্যুরোঃ আজ এফসি কাপের ম্যাচে বাংলাদেশের লিগ জয়ী দল বসুন্ধরা কিংসের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। তবে তাঁর আগে যেন বাড়তি সতর্কতা অবলম্বন করতে চান, মোহনবাগানের স্প্যানিশ বস। তাই আজ আক্রমণ ভাগের থেকে দলের রক্ষন ভাগের উপরেই বেশি জোর দিতে চাইছেন হাবাস।
আরও পড়ুনঃতালিবানি তান্ডবে বাতিল পাক-আফগান ক্রিকেট সিরিজ
দিন কয়েক আগেই সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি কে ২-০ ব্যবধানে পরাজিত করেছিল মেরিনার্সরা। যেখানে একটি গোল করেছিলেন শুভাশিস বোস, ও অন্যটি রয়কৃষ্ণা। যারফলে এফসি কাপের আন্ত-আঞ্ছলিক সেমিফাইনালে জায়গা পেতে আর মাত্র ১ পয়েন্টের দরকার মোহনবাগানের। কিন্তু অপরদিকে এই টুর্নামেন্টে নিজেদের অবস্থান টিকিয়ে রাখার জন্য আজ যে ভাবেই হোক জয় পেতে হবে অস্কার ব্রুজোনের বসুন্ধরা কিংস কে।

তাই আজ আক্রমণ করে দলের শক্তি খয় না করে ডিফেন্সে জোর দিতে চান মোহনবাগান কোচ আন্তনিও লোপেজ হাবাস। এরফলে অনেকেই ভাবতে শুরু করেছিল তাহলে কি আজ শুধু বিপক্ষের আক্রমণ প্রতিহত করাটাই খেলোয়াড়দের অন্যতম কাজ? এই নিয়ে অবশ্য স্প্যানিশ বস জানিয়েছেন, নিজেদের দলের ভারসাম্য বজায় রেখেই আক্রমণ শানাবে সবুজ-মেরুন ফুটবলার রা।

রক্ষণাত্মক মনোভাব নিয়েই আজ মাঠে নামছে সবুজ-মেরুন
তবে বাংলাদেশের এই দল কে নিয়ে বাড়তি চাপ নিতে নারাজ মোহন কোচ। তাঁর মতে বসুন্ধরা খুব ভালো দল, আজ এক টানটান উত্তেজনাপূর্ণ মাতছের সাক্ষী থাকতে চলেছে সকলে। কিন্তু অপরদিকে সবুজ-মেরুন ব্রিগেডের উপর বাড়তি চাপ তৈরি কথা ভাবতে শুরু করেছে অস্কারের দল। তাঁর কথায়, মোহনবাগান আজ অনেকটাই এগিয়ে তবে আমাদের ও লড়াই করতে হবে।আজ বিকেল সাড়ে চারটে নাগাদ বসুন্ধরা কিংসের বিরুদ্ধে মাঠে নামছে প্রীতম কোটালরা, তবে শেষ হাসি কারা হাসে এখন সেদিকেই তাকিয়ে দুই দেশের ফুটবল আনুরাগীরা।




