নজরবন্দি ব্যুরোঃ হিংস্রতা দিয়ে স্থাপিত শাসন বেশিদিনের নয়, গত কয়েকদিনের ঘটনা প্রসঙ্গে আজ প্রথম বার মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২১ বছর পর ফের কাবুলে উড়ছে তালিব পতাকা। বিশ সাল বাদে অন্য রুপে ফেরার কথা বললেও ধীর ধীরে নিজেদের হ্রিংস রূপ প্রকাশ করছে তারা।
আরও পড়ুনঃ ঘাসফুলের ঝড়ে ত্রিপুরায় আলগা হচ্ছে হাতের বাঁধন, পরিস্থিতি সামলাতে IPS-এ ভরসা কংগ্রেসের
ইতিমধ্যে দেশবাসী সহ গোটা দেশ ছেড়ে পলাতক দেশের প্রেসিডেন্ট। দেশের মেয়েদের ওপর জারি হয়েছে এক গুচ্ছ ফতোয়া। হিজাব পরে পরিচয় পত্র নিয়েও কাজে ঢুকতে দেওয়া হচ্ছে না মহিলা সাংবাদিকদের। স্পষ্ট জানানো হচ্ছে সরকার বদলেছে তাই মহিলাদের দরকার নেই কাজে।
হিংস্রতা দিয়ে স্থাপিত শাসন বেশিদিনের নয়, তালিবান প্রসঙ্গে দিল্লির অবস্থান স্পষ্ট মোদির ট্যুইটে।
বহু মানুষ দেশ ছেড়ে চলে আসছেন, যাঁরা পারছেন না অপেক্ষা করছেন আতঙ্ক আর মৃত্যু ভয় নিয়ে। ইতিমধ্যে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানির সম্পর্ক ছিন্ন করেছে তালিবানরা। এসবের পরে তালিবানি তান্ডব নিয়ে প্রথম বার মুখ খুলেছেন নমো। নিজের ট্যুইটার হ্যান্ডেলে নরেন্দ্র মোদি আজ লিখেছেন, ‘হিংস্রতা দিয়ে স্থাপিত শাসন কখনও বেশিদিন টেকে না। সন্ত্রাস আর আতঙ্ক দিয়ে যে জিনিসের শুরু হয়, তার স্থায়িত্ব অনেক কম।’
গত কয়েকদিন ধরে প্রশ্ন ছিল তালিবান রাজ প্রসঙ্গে ভারতের অবস্থান ঠিক কী হবে। তালিবরা সতর্কতা জারি করেছিল আগের আফগান সরকারকে যেভাবে সাহায্য করেছে ভারত, অবস্থার বদল না করে তা থাকলেই মঙ্গল দেশের পক্ষে। সকলে তাকিয়ে ছিল দেশের সরকারের সিদ্ধান্তের দিকে। আজ নমোর ট্যুইটের পরে সব মহলই মনে করছে এই ট্যুইটের মাধ্যমেই তালিব রাজ নিয়ে দিল্লির অবস্থান স্পষ্ট করেছেন মোদি।



