নজরবন্দি ব্যুরোঃ প্লে স্টোরে ঝড় তুললো মোদির মন কি বাত, দেশি অ্যাপের প্রাধান্য টপ 10 ডাউনলোড এ ! নজরবন্দি ব্যুরো: প্রধানমন্ত্রী গত রবিবার তার ‘ মন কি বাত’অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশি অ্যাপের উপর। তারপরই ভিড় করেছে বিভিন্ন বিভাগের দেশীয় অ্যাপ, অ্যাপস্টোরে শীর্ষ দশের তালিকায়।
আরও পড়ুনঃ দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ লক্ষ পেরল!
সোশ্যাল বিভাগে যে দেশে অ্যাপগুলি শীর্ষে জায়গা করেছে তার মধ্যে- স্ন্যাপচ্যাট, জোশ,শেয়ারচ্যাট , রোপেসো, চিঙ্গারি ও মোজ উল্লেখযোগ্য। শিক্ষা বিভাগে উল্লেখযোগ্য হিসেবে সামনে এসেছে- দৃষ্টি , আপ সরকার সেবা, সরলদাতা, কুটকি কিডস, পাঞ্জাব এডুকেয়ার, ভূত কিডস এর মত দেশীয় অ্যাপ। হেলথ এন্ড ফিটনেস এর ক্ষেত্রে যে দেশে অ্যাপগুলোকে ফলো করা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো- আরোগ্য অ্যাপ এ ছাড়াও আরও হল- হোম ওয়ার্কআউট, স্টেপ মেটগো, পুরুষদের জন্য ইনক্রিজ হাইট ওয়ার্ক আউট, সিক্স প্যাক হিন ৩০ ডেজ, লস ওয়েট অ্যাপ।
গত সপ্তাহের রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘ মান কি বাত’অনুষ্ঠানে সাধারণ মানুষের কাছে দেশীয় গুলিকে সাহায্য করার জন্য আবেদন জানান। তার উল্টো উদ্দেশ্য আত্মনির্ভর দেশ গড়ে তোলা। তার এই ডাকে সাড়া দিয়েছেন অনেক নাগরিকরা।মোদি দেশিও অ্যাপ গুলিকে উন্নততর করে বিভিন্ন বিদেশি জনপ্রিয় অ্যাপ গুলির বিকল্প হিসেবে গড়ে তোলার জন্য আহ্বান জানান। প্রধানমন্ত্রী Zoo, koro, Step set go, kutuki, FTC talent, Chingari এর মত দেশীয় অ্যাপগুলোর প্রশংসা ও করেন।
‘আত্মনির্ভর অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জ’ দেশের প্রায় ৭০০০ অ্যাপের মধ্যে থেকে সেরা সেরা অ্যাপ গুলি কে বেছে নিয়েছে। অ্যাপ এর বিভিন্ন বিভাগের যেমন- বিনোদন ,বিজনেস ,সোশ্যাল মিডিয়া, ফিটনেস, ইউটিলিস ও গেমিং এর মধ্যে বেছে নেওয়া হয়েছে শ্রেষ্ঠ অ্যাপগুলি কে। দেশিওয়েব যা ভারতের যুবাদের তৈরি তার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন,” এ মাসের শুরুর দিকে দেশের যুব সম্প্রদায় কে একটি অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল। আত্মনির্ভর ভারত এক ইনোভেশন চ্যালেঞ্জ হৃদয় দিয়ে অংশগ্রহণ করেন আমাদের যুবরা। প্রায় ৭০০০ জন আবেদন করে।”
জানিয়েছেন এক আধিকারিক,” পরবর্তী যুগল ফেসবুক ও টুইটার ভারতে আসছে ভারতীয় ভার্সনে। এই সাইটগুলির বিকল্প তৈরীর করাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।”



