নজরবন্দি ব্যুরোঃ দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ লক্ষ পেরল! প্রতিদিন বেড়েই চলেছে সংক্রমণ। আজ আক্রান্ত একদিনে ৭৮ হাজার। মোট আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ৩৭ লক্ষ। যা রীতিমতো আতঙ্কের। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৭৮ হাজার ৩৫৭। সব মিলিয়ে আক্রান্ত এখন ৩৭ লাখ ৬৯ হাজার ৫২৪ জন।
আরও পড়ুনঃ রাজ্যে কমছে করোনা সংক্রমণ। কোন জেলা কোথায় দাঁড়িয়ে?
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ লক্ষ পেরল! সুস্থ হয়ে এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৯ লাখ ১ হাজার ৯০৯ জন। দেশে করোনার মৃত্যু ৬৬ হাজার ৩৩৩ জন। এক দিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৫ জনের। এই মুহূর্তে মৃতের সংখ্যায় বিশ্বে তৃতীয় স্থানে ভারত।বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ লক্ষ ০১ হাজার ২৮২।
আইসিএমআর এর রিপোর্ট অনুযায়ী ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৪ কোটি ৪৩ লক্ষ ৩৭ হাজার ২০১টি নমুনার করোনা টেস্ট হয়েছে। উল্লেখ্য, শুধু সোমবারেই ১০ লাখ ১২ হাজার ৩৬৭টি নমুনার করোনা টেস্ট হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৭৬ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৭৬.৯৮ শতাংশ মানুষ এবং চিকিত্সাধীন ২১.২৬ শতাংশ মানুষ। ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৮০ শতাংশ মানুষের।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৬৬,৩৩৩ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৪৬ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৪,০৫৩ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৭ জন, অসমে ৩১৫ জন, বিহারে ৬২১ জনের, চন্ডীগড়ে ৫৭ জন, ছত্তিশগড়ে ২৮৭ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,৪৬২ জনের, গোয়া ১৯৪ জন, গুজরাটে ৩,০৩৪ জনের, হরিয়ানায় ৭০৬ জনের, হিমাচল প্রদেশে ৪০ জনের, জম্মু-কাশ্মীরে ৭১৭ জনের, ঝাড়খণ্ডে ৪২৮ জনের, কর্ণাটকে ৫,৮৩৭ জন প্রাণ হারিয়েছেন,
কেরলে ২৯৮ জন, লাদাখে ৩৫ জন, মধ্যপ্রদেশে ১,৪২৬ জন, মহারাষ্ট্রে ২৪,৯০৩ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ২৯ জন, মেঘালয়ে ১২ জন, নাগাল্যান্ডে ৯ জন, ওডিশায় ৫০৩ জনের, পুদুচেরিতে ২৪০ জন, পঞ্জাবে ১,৫১২ জন, রাজস্থানে ১,০৬৯ জনের, সিকিমে ৪ জন, তামিলনাড়ুতে ৭,৪১৮ জন, তেলেঙ্গানায় ৮৪৬ জন, ত্রিপুরায় ১১৮ জন, উত্তরাখণ্ডে ২৮০ জন, উত্তর প্রদেশে ৩,৫৪২ জন এবং পশ্চিমবঙ্গে ৩,২৮৩ জন প্রাণ হারিয়েছেন।



