সঙ্গে আছি, বাইডেনকে অভিনন্দন জানিয়ে ট্যুইট মোদির।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সঙ্গে আছি, বাইডেনকে অভিনন্দন জানিয়ে ট্যুইট মোদির। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করা জো বাইডেনকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ট্যুইট, ‘মার্কিন প্রেসিডেন্ট পদে দায়িত্বভার গ্রহণ করার জন্য জো বাইডেনকে উষ্ণ অভিনন্দন জানাই। ভারত-মার্কিন কৌশলগত বোঝাপড়ার উন্নতির বিষয়ে তাঁর সঙ্গে কাজ করার দিকে তাকিয়ে আছি।’

আরও পড়ুনঃ বাম আমলে নিয়ম মেনে নিয়োগ হত, তাই চাকরি পেতে বিজেপি কে ভোট দিন! বক্তা শুভেন্দু।

অপর একটি ট্যুইটে মোদি লিখেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের সাফল্য কামনা করছি। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং নানা সমস্যার মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করতে তৈরি।’

IMG 20210121 004903

তৃতীয় ট্যুইটে মোদি লিখেছেন, ‘ভারত-মার্কিন বোঝাপড়া সমমূল্যের উপর দাঁড়িয়ে আছে। আমাদের দ্বিপাক্ষিক বোঝাপড়া, আর্থিক বোঝাপড়া এবং প্রাণবন্ত লোকজন আছেন। প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কাজ করতে আমি দায়বদ্ধ। ভারত-মার্কিন সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যেতে হবে।’

প্রসঙ্গত, মার্কিন মুলুকে ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন জো বাইডেন। সেইসঙ্গে উপরাষ্ট্রপতির পদে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। এদিন আমেরিকার প্রথম মহিলা ভাইস-প্রেসিডেন্টের চেয়ারে বসলেন। নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানায় গোটা দেশ। ট্রাম্প সমর্থকরা যাতে শপথগ্রহণ অনুষ্ঠানে কোনওরকম অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করতে না পারে সেজন্য আগেভাগেই ওয়াশিংটন সিটিকে লকডাউন করে দেওয়া হয়েছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন