Narendra Modi: প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া, দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা মোদীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া দেখা দিয়েছে। মঙ্গলবার মোহালির এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াত নেতার শেষকৃত্যে যোগ দেবেন তিনি। প্রকাশ সিং বাদলের প্রয়াণে দু দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হল।

আরও পড়ুন: Abhishek Banerjee: ব্যালট বক্সে নির্বাচন ঘিরে ধুন্ধুমার, মতামত আদায়ে ফোন নম্বর দিলেন অভিষেক

প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া, দুদিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা
প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া, দুদিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালি দলের নেতা প্রকাশ সিং বাদলের শেষকৃত্যে যোগ দিতে বুধবার চণ্ডীগড় গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানেই দলীয় কার্যালয়ে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাবেন। গতকালই টুইটে শোক প্রকাস করেছেন মোদী। তিনি লেখেন, “প্রকাশ সিং বাদলের প্রয়াণে আমি অত্যন্ত শোকাহত। তিনি ভারতীয় রাজনীতির এক বিশাল ব্যক্তিত্ব ছিলেন এবং একজন অসাধারণ রাষ্ট্রনায়ক ছিলেন। আমাদের দেশের প্রতি বড় অবদান রয়েছে তাঁর।..”

প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া, দুদিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা
প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া, দুদিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া, দুদিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

প্রকাশ সিং বাদলের মৃত্যুতে দুদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে মোদী। কেন্দ্রের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, “আগামী দুদিন শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এই দুদিন সরকারি কোনও বিনোদন হবে না।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া, দুদিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

মৃত্যুকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বয়স হয়ছিল ৯৫ বছর। পাঞ্জাবের পাঁচ বারের মুখ্যমন্ত্রী নিজেকে কখনওই রাজনীতি থেকে দূরে রাখেননি। গত বছরও পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং প্রার্থী হয়েছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত