নজরবন্দি ব্যুরো: আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে কথা মোদির, আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি বিডেনের প্রেসিডেন্ট পদে বসার পর পেরিয়ে গিয়েছে প্রায় তিন সপ্তাহ। এবার অবশেষে নয়াদিল্লির লোককল্যাণ মার্গের সঙ্গে কথা হল হোয়াইট হাউসের। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট বিডেন বাড়িতে সময় কাটিয়ে সদ্য সাদা বাড়িতে ফিরেছেন। গত কয়েকদিন ধরেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে টেলিফোন-কূটনৈতিক দৌত্যে জোর দিচ্ছিলেন তিনি।
আরও পড়ুনঃ অনলাইনে আর্থিক প্রতারণার শিকার হলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের মেয়ে!
তবে গত কাল অর্থাৎ সোমবার নয়াদিল্লির সঙ্গে কথাটা হল বর্তমান প্রেসিডেন্টের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই টুইট করে বিডেনের সঙ্গে কথা এবং দুই দেশের কূটনৈতিক আলোচনার কথা জানান। জলবায়ু সুরক্ষায় দুই দেশ পরস্পরকে সাহায্য করতে সম্মত হয়েছে এ কথাও জানিয়েছেন মোদি। দুই দেশের কৌশলগত অংশিদারিত্ব যে অটুট থাকবে সে কথাও টুইটে উল্লেখ করেছেন তিনি।
দুই রাষ্ট্রপ্রধানের ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি বজায় রাখতে আশু কর্তব্য নির্ধারণেও কথা হয়েছে। ওই অঞ্চলে চিনা কার্যকলাপের প্রেক্ষিতে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোয়াইট হাউস দখলের লড়াইয়ে জো বিডেন জয় সুনিশ্চিত করার পরই তাঁকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠান।
আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে কথা মোদির, পরে তাঁর শপথগ্রহণ পর্ব মিটলেও টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তবে কথা হল এতদিন পরেই। গত কয়েকদিনে বিডেন ফোনে কথা বলেছেন, কানাডা, মেক্সিকো, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ন্যাটো-র সেক্রেটারি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে।



