নজরবন্দি ব্যুরো: নয় বছরের মধ্যে চোদ্দটি আন্তর্জাতিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ফ্রান্স তাঁকে দিল তাঁদের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘লেজিয়ঁ দ্য নর’। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ প্রধানমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দিলেন। এরই মধ্যে আবার মোদীর উদ্যোগে আইফেল টাওয়ারে প্রথমবারের জন্য চালু হতে চলেছে ইউপিআই!
আরও পড়ুন: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, চাঁদের উদ্দেশে রওনা দেবে চন্দ্রযান-৩, কোথায় দেখবেন লাইভ?
কিছুদিন আগেই মিশরে গিয়ে সে দেশের সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অব নাইল’ পেয়েছিলেন নরেন্দ্র মোদী। এবার ফ্রান্স থেকেও পেলেন অভূতপূর্ব সম্মান। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ‘লেজিয়ঁ দ্য নর’ পেলেন মোদী। যদিও এর আগে ভারতীয়দের মধ্যে সত্যজিৎ রায়, শাহরুখ খান, সৌমিত্র চট্টোপাধ্যায়কে এই সম্মান দিয়েছে ফরাসি সরকার। এছাড়া দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পেয়েছেন ‘লেজিয়ঁ দ্য নর’।
It is with great humility that I accept the Grand Cross of the Legion of Honor. This is an honour for the 140 crore people of India. I thank President @EmmanuelMacron, the French Government and people for this gesture. It shows their deep affection towards India and resolve for… pic.twitter.com/Nw7V1JVgpb
সদ্য প্রকাশিত
সোমালি জলদস্যুদের কবল থেকে ২০ জনকে উদ্ধার ভারতীয় নৌসেনার! ৪৮ ঘণ্টার অভিযানে ৩ হাজার কিমি দূরে ‘অপারেশন’
অন্ধ্রপ্রদেশের পুরসভা নির্বাচনে গণনা শুরু, প্রাথমিক প্রবণতায় এগিয়ে চন্দ্রবাবুর টিডিপি জোট— Narendra Modi (@narendramodi) July 14, 2023
অন্যদিকে, প্রথমবারের জন্য নরেন্দ্র মোদীর হাত ধরে ডিজিটাল লেনদেনের পথে হাঁটতে চলেছে ফ্রান্স। আইফেল টাওয়ারে চালু হবে ইউপিআই পেমেন্ট অর্থাৎ কিউআর কোড। ভারতীয়দের জন্য এটা অত্যন্ত খুশির খবর। শুক্রবার প্যারিসে ভারতীয় বংশোদ্ভুত এবং অনাবাসী ভারতীয়দের সভার মোদী জানালেন, ‘ইউপিআই ব্যবস্থা গ্রহণ কচহে ফ্রান্স। আগামী দিনে আইফেল টাওয়ারে তা চালু হবে। ফলে সুবিধা পাবেন ভারতীয় পর্যটকেরা’।



