PM Modi: ২ কোটি মহিলাকে লাখপতি করার প্রতিশ্রুতি মোদীর! সবই কী ভোটের জন্য?

মধ্যপ্রদেশের স্বনির্ভর গোষ্ঠীর এক সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই লোকসভা ভোট। আর সেই ভোটের গুঠি সাজাতে ব্যস্ত দেশের সব রাজনৈতিক দল। বিজেপির লোকসভা ভোটে মুখ নরেন্দ্র মোদী। তার মুখে কাজে লাগিয়েই ভোটের ময়দানে নেমেছে গেরুয়া শিবির। আর এবার লোকসভা ভোটকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিলেন দেশের দু কোটি মহিলাকে তিনি লাখ-প্রতি বানাবেন।

আরও পড়ুন: লক্ষ্য লোকসভা ভোট, এবার ১৪ জানুয়ারি থেকে রাহুলের “ভারত ন্যায় যাত্রা”

modi1 1

আজ বুধবার মধ্যপ্রদেশের স্বনির্ভর গোষ্ঠীর (Independent group) এক সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন। মোদী (Narandra Modi) তার ভাষণে বলেন “আমার অনেকদিনের স্বপ্ন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ২ কোটি মহিলাকে আমি লাখপতি বানাবো “।

modi2

যদিও ২০১৪ সালে লোকসভা ভোটের (Lok Sabha polls) সময় মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে ২ কোটি চাকরির। সেই প্রতিশ্রুতি কিন্তু রক্ষা করতে পারেননি তিনি। আর তাই মোদীর এই দু কোটি মহিলাকে লাখপতি বানানোর প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।

২ কোটি মহিলাকে লাখপতি করার প্রতিশ্রুতি মোদীর! সবই কী ভোটের জন্য?

modi3

উল্লেখ্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে শক্তিশালী করার কাজ অনেক আগেই শুরু হয়েছিল। সেটা মোদীর রাজত্বে গতি পেয়েছে। তবে দু কোটি মহিলাকে লাখপতি বানানোর মোদীর যে স্বপ্ন তা পূরণ হবে? নাকি দু কোটি চাকরি দেওয়ার মতো অলীক স্বপ্নে পরিণত হবে তা বলতে পারে একমাত্র সময়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত