নজরবন্দি ব্যুরোঃ ‘সংবিধান বাঁচাতে খুন করতে হবে মোদীকে’, এমনই বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়লেন প্রাক্তন কংগ্রেস মন্ত্রী তথা মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রেস কমিটির সহসভাপতি রাজা পতেরিয়া। কংগ্রেস নেতার একটি ভিডিয়ো (যদিও নজরবন্দি.ইন ওয়েব পোর্টাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুনঃ নেংটি নয় এবার ধরা পড়বে ধেড়ে ইঁদুর, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একই সুর দিলীপের

তাতেই তাঁকে বলতে শোনা যায়, ‘সংবিধান বাঁচাতে খুন করতে হবে মোদীকে’। যদিও অভিযুক্ত কংগ্রেস নেতা দাবি করেছেন যে ভিডিয়োটি বিকৃত করা হয়েছে। এই ভিডিয়ো ভাইরাল হতেই মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের নজরে আসে সেটি। এরপরই তিনি পান্নার পুলিশ সুপারকে অভিযুক্ত কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগ দায়র করার নির্দেশ দেন।

ইতিমধ্যেই কংগ্রেস নেতার বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করেছে মধ্যপ্রদেশ সরকার। তবে ঐ নেতা তার বক্তব্যের যুক্তি দিয়ে বলেছেন, “হত্যা শব্দটি ব্যবহার করে আমি আসলে বলতে চেয়েছি, পরাজিত করতে হবে মোদিকে। আমি নিজে মহাত্মা গান্ধীর আদর্শ মেনে চলি, তাই হিংসাত্মক মনোভাবের কথা মনেও করতে পারি না। নির্বাচনে প্রধানমন্ত্রীকে হারিয়ে সংখ্যালঘুদের রক্ষা করতে হবে।”
সংবিধান বাঁচাতে খুন করতে হবে মোদীকে, কং নেতার মন্তব্যে উত্তাল রাজনীতি

তবে তার এই যুক্তিকে বিতর্ক এতটুকু কমেনি। এই নিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “দেশের সকল মানুষের মনের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে হারাতে পারছে না কংগ্রেস। সেই জন্যই মোদিকে মেরে ফেলার পরিকল্পনা করছে তারা। এটাই কংগ্রেসের মানসিকতা। আপাতত এফআইআর দায়ের করা হয়েছে। আইনি পথে ব্যবস্থা নেওয়া হবে।“
Raja Pateria, Congress leader, openly calls to kill PM Modi… @RahulGandhi, where is your pyaar ki rajneeti? pic.twitter.com/mcfX8kH2cA
— INFERNO (@SmokingLiberals) December 12, 2022



