“মোদি কাপুরুষ, চীনের সামনে দাঁড়ানোর সাহস নেই তাঁর” তীব্র কটাক্ষ রাহুলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  ভারতের ভূখণ্ড চিনের হাতে তুলে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অভিযোগ রাহুল গান্ধীর। দেশকে চিনের হাতের তুলে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠলো মোদির বিরুদ্ধে। উল্লেখ্য, বৃহস্পতিবার সংসদে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চীন নিয়ে বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ভারত আগেকার স্থিতাবস্থার পক্ষে। ভারত ফিঙ্গার ৩-এ থাকবে।

আরও পড়ুনঃ শাহ’র সভায় প্রবেশে বাঁধা, বাইরে দাঁড়িয়ে রইলেন দলবদলু বিধায়ক বিশ্বজিৎ!

প্রতিরক্ষামন্ত্রীর এই বিবৃতি নিয়েই প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। শুক্রবার বাহুল বলেন, বৃহস্পতিবার সংসদে বিরোধীদের কোনও কথা বলতে দেওয়া হয়নি। ভারতের অবস্থান ছিল ফিঙ্গার ৪-ও। কিন্তু রাজনাথ সিং কাপুরুষের মতো ভারত ফিঙ্গার ৩-এ বলে দাবী করছেন। সবথেকে গুরুত্বপূর্ণ এলাকা দিপসাং সমতল এলাকা নিয়ে কোনো মন্তব্য করেননি দেশের প্রতিরক্ষামন্ত্রী।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রশ্ন, দিপসাং থেকে ভারতীয় সেনাকে ফিরে আসতে বলা হল কেন? তিনি বলেন, ওই এলাকায় ভারতীয় সেনাদের থাকার কথা। ওই এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার কারণ নরেন্দ্র মোদি ভারতমাতার একটি অংশ চিনকে দিয়ে দিয়েছেন বলে দাবী রাহুলের। এদিন প্রধানমন্ত্রী মোদিকে কাপুরুষ বলে কটাক্ষ করেন তিনি।

তিনি বলেন, চিনের মুখোমুখি দাঁড়ানোর সাহস নেই মোদির। দেশের জন্য সেনারা যে আত্মত্যাগ করছেন তার সাথে বিশ্বাসঘাতকতা করছে প্রধানমন্ত্রী। এর প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষণ রেড্ডি বলেন, ‘রাহুলের ঠাকুরদা জওহরলাল নেহরুই চিনকে ভারতীয় ভূখণ্ড চিনকে তুলে দিয়েছিলেন। আসল দেশপ্রেমি কে তা দেশবাসী জানেন।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন