ফের রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের পথে মোদি সরকার!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিলগ্নিকরণ এবং বেসরকারিকরণ। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের এটাই যেন ইউএসপি হয়ে দাঁড়িয়েছে। গত বছর কেন্দ্রীয় বাজেটেই রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বেসরকারিকরণের জন‌্য প্রাথমিকভাবে চারটি মাঝারি মাপের ব্যাংক-কে বেছে নেয় মোদি সরকার।

আরও পড়ুনঃ পুলিশের মেরুদণ্ডে মুখ্যমন্ত্রীর আঘাত দুর্ভাগ্যজনক, পুলিশ সুপারকে ভৎসনায় প্রতিক্রিয়া রাজ্যপালের

কিন্তু বিক্রির সেই লক্ষ্যমাত্রা এখনও পূরণ করতে পারেনি সরকার। কিন্তু তাতে দমে না থাকে এবার আইডিবিআই বেচার সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রক। সূত্রের খবর ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া লিমিটেডের জেসিয়ার কেন্দ্রের হাতে আছে তা খুব তাড়াতাড়ি বিক্রি করে দেওয়া হবে।

ফের রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের পথে মোদি সরকার!
ফের রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের পথে মোদি সরকার!

উল্লেখ্য আইডিবিআই ব্যাঙ্কের ৪৫.48 শতাংশ শেয়ার কেন্দ্রের হাতে। এবার কেন্দ্র তা পুরোটাই ছেড়ে দিতে চাইছে। আবার সেই সঙ্গে বিক্রি করা হবে এলআইসির হাতে থাকা শেয়ারও।

ফের রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের পথে মোদি সরকার!

উল্লেখ্য, কেন্দ্রের বিনিয়োগ এবং গণসম্পত্তি মূল্যায়ন বিভাগের সচিব তুহিনকান্ত পাণ্ডে বৃহস্পতিবার জানিয়েছেন, আইডিবিআই ব্যাংকের অংশীদারী বিক্রির চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর