Jagdeep Dhankar: পুলিশের মেরুদণ্ডে মুখ্যমন্ত্রীর আঘাত দুর্ভাগ্যজনক, পুলিশ সুপারকে ভৎসনায় প্রতিক্রিয়া রাজ্যপালের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকালই নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে চলছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক। সেখানে প্রকাশ্য মঞ্চ থেকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথকে মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করেন, “তোমাকে কী রাজ্যপাল ফোন করে?” সেইসঙ্গে তিনি মনে করিয়ে দেন পুলিশ সুপার রাজ্য পুলিশের অধীনে কাজ করছেন। পাল্টা রাজ্যপালের মন্তব্য পুলিশের মেরুদণ্ডে মুখ্যমন্ত্রীর আঘাত দুর্ভাগ্যজনক।

আরও পড়ুনঃ Mamata Banerjee: রাজ্যপাল ফোন করে? পুলিশ সুপারকে মমতার প্রশ্ন, ট্যুইট রাজ্যপালের

শুক্রবার সকালেই আরও একবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপাল জগদীপ ধনকড় ট্যুইট করে বলেন, এটা খুবই চিন্তার বিষয়। মুখ্যমন্ত্রী প্রকাশ্য মঞ্চ থেকে পুলিশ সুপারকে বলছে এটি একটি গুরুতর বিষয়। যেদিকে দ্রুত নজর দেওয়া প্রয়োজন। এটা ভীষণ দুর্ভাগ্যজনক, পুলিশের মেরুদণ্ডে আঘাত করছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন,”তোমাকে কী রাজ্যপাল ফোন করে? এটা করবে না ওটা করবে না সেটা করবে না। তা করলেও তুমি এখন বলবে না। করলেও ওসব এখন দেখার দরকার নেই। তুমি রাজ্য সরকারের অধীনে কাজ করছ। ঠিক আছে? তুমি তোমার মতো কাজ করবে। তুমি ভালোভাবে কাজ করবে বলে তোমাকে ওখানে দিয়েছিলাম। কিন্তু অভিযোগ হলদিয়াতেও পেয়েছি”।উদাহরণ হিসাবে জেলাশাসকের নাম তুলে ধরে বলেন, ‘পূর্ণেন্দু তো কাজ করছে। ওকে দেখে শেখো’।

পুলিশের মেরুদণ্ডে মুখ্যমন্ত্রীর আঘাত দুর্ভাগ্যজনক, পুলিশ সুপারকে ভৎসনায় প্রতিক্রিয়া রাজ্যপালের
পুলিশের মেরুদণ্ডে মুখ্যমন্ত্রীর আঘাত দুর্ভাগ্যজনক, পুলিশ সুপারকে ভৎসনায় প্রতিক্রিয়া রাজ্যপালের

তিনি আরও বলেন, “আমাকে বাধ্য করে হস্তক্ষেপ করে দুই জনকে সরাতে হল। ওরা কাজ করতে অসুবিধা করছিল এক্সাইজ এবং ধানুকড় ইন্ডাস্ট্রিকে। এটা আমাকে কেন হস্তক্ষেপ করতে ঘল? তোমরা থাকতে? রাজনৈতিক চাপে পড়ে যদি কোনও কাজ করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে সরাসরি বলতে পারো। আর কেউ তোমাদের বলে দেবে এটা করবেনা। ওটা করবে না সেটা শুনবে না। তুমি তোমার মতো কাজ করবে”।

পুলিশের মেরুদণ্ডে মুখ্যমন্ত্রীর আঘাত দুর্ভাগ্যজনক, কটাক্ষ রাজ্যপালের 

West Bengal Governor Jagdeep Dhankhar alleges diversion of funds for 'Maa'  canteen scheme- The New Indian Express

এই সরকার যে মুখ্যমন্ত্রী চালাচ্ছেন তার নিয়মকানুন কিছু মানেন? তিনি কিছুই মানেন না। তাঁর যদি কিছু বলার থাকে তিনি অফিসারকে ডেকে বলতে পারেন। এই যেভাবে মিদিয়া ডেকে ট্রায়াল হচ্ছে এটা অন্য কিছু নয় যাতে প্রশাসনিক আধিকারিকরা নিরপেক্ষভাবে কাজ না করতে পারেন। তার সতর্কবার্তা। এর মাধ্যমে ভোট রিগিংয়ে সাহায্য করেন। কটাক্ষ সিপি(আই)এম নেতা শমীক লাহিড়ীর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত