কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন বাবুল, দেবশ্রী! বাংলা থেকে দিলীপ-নিশীথ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন বাবুল, দেবশ্রী! বাংলা থেকে এবার কে? দীর্ঘদিন ধরেই মোদী সরকারের মন্ত্রীসভা বৃদ্ধি নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে। জানা গেছে ৬০ সদস্যের মন্ত্রীসভা আরও বৃদ্ধির পথে হাঁটতে চলেছে বিজেপি। তারপর থেকেই রাজ্য বিজেপিতে জল্পনা ছড়াতে শুরু করেছে তবে কি নয়া মন্ত্রী পাচ্ছে বাংলা। আর এই জল্পনার পর থেকেই আশায় বুক বেঁধে রয়েছেন বিজেপির সাংসদেরা।

আরও পড়ুনঃ মুকুলের পর লাইনে সৌমিত্র, বিজেপির প্রতি ‘ক্ষোভে’ ইস্তফা দিচ্ছেন সাংসদ!

সূত্রের খবর আজ সন্ধ্যাতেই হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল। ২০১৯ সালে নরেন্দ্র মোদী সরকার দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর এই প্রথম মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে। জানা গিয়েছে মোট ৪৩ জন মন্ত্রী পদে শপথ নিতে পারেন আজ। সন্ধে ৬টায় হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও।

জল্পনা চলছে, নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডকে নতুন মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে। গত সপ্তাহেই দিল্লিতে মোদির সঙ্গে দেখা করেছেন নীতীশ। দাবি জানিয়েছেন ৪ জন মন্ত্রী চাই তাঁর! এদিকে দাবিদার বাংলাও। ১৮ জন এমপি সাপোর্ট দিয়ে বাংলার ভাগে জুটেছিল মাত্র দুই প্রতিমন্ত্রী। সেই দুজন, বাবুল এবং দেবশ্রী আজই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন।

বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের প্রতিমন্ত্রী ছিলেন তিনি।কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দেবশ্রী চৌধুরীও। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী পদে ছিলেন। সূত্রের খবর কেন্দ্রের পূর্ণ মন্ত্রী করা হতে পারে দিলীপ ঘোষ কে। প্রতিমন্ত্রী হিসেবে তালিকায় নাম রয়েছে নিশীথ প্রামানিক,  জন বার্না, শান্তনু ঠাকুরের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন