ভোটের দিন রাজ্যের ভোটারদের উদ্দেশে বাংলায় টুইট করে বার্তা দিলেন মোদী ও মমতা, কি বললেন জানেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বঙ্গ ভোটের আজ প্রথম দফা। এই দফায় পাঁচ জেলার ৩০ টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৭ টা থেকে। বেলা ১১ টা পর্যন্ত গড়ে ভোট পড়েছে ৩৬ শতাংশ। এর মধ্যে সব থেকে বেশি ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে। এই জেলার ৭ টি আসনে নির্বাচন হচ্ছে। এই সাত আসনে সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৮.৮৯ শতাংশ।

আরও পড়ুনঃ বিজেপির বিরুদ্ধে ১৭৫ আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করল জনসংঘ।

Shamim Ahamed Ads

পশ্চিম মেদিনীপুরের ৬ টি আসনে ভোট হচ্ছে আজ। সেখানে সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৫.৫০ শতাংশ। আর প্রথম দফার সকালেই বাংলায়  টুইট করলেল প্রধানমন্ত্রী মোদী।  বাংলায় টুইট করে তিনি বলেন,”পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।”

অপর দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইট করে ভোটারদের উদ্দেশে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আরজি জানিয়েছেন।  তিনি আজ শনিবার সকালে টুইট করেন , “বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন।” 

mm 2
didi 8

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত