নজরবন্দি ব্যুরোঃ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে প্রস্তাব পাশ করিয়েছে রাজ্য সরকার। সেদিন বিধানসভায় শাসক দলের হয়ে গর্জেছিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। এবার ফের ফেসবুকে তাঁর মন্তব্য বিতর্ক উস্কে দিলেন। বিএসএফ কী ২৪ এর জন্য তৈরি হচ্ছে? প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি।
আরও পড়ুনঃ Covid Infection: স্কুল খুলেও বিপদ, করোনা আক্রান্ত দু’জন শিক্ষক
তাঁর অভিযোগ, “সীমান্ত থেকে অনেক ভিতরে গ্রামে ঢুকে খবর নিচ্ছে, জনসংখ্যা কতো ভোটার কতো,শতকরা হিন্দু,মুসলমান কতো ?দেশের নিরাপত্তার সাথে এর কি সম্বন্ধ? ৫০ কিমি পর্যন্ত এক্তিয়ারে!! গ্রামের নাম দুরাচাপড়ি, খারিজা রাখালমারি, দিনহাটা বিধানসভা”।
তৃণমূল বিধায়কের এই মন্তব্য ঘিরে ফের শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কারণ, কিছুদিনো আগেই দিনহাটার গিতলদাহের বিএসএফ ক্যাম্পে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নীশিথ প্রামাণিক। তার পরেই এই ঘটনা রাজনৈতিক জল্পনা বাড়িয়েছে। “উদয়ন গুহ কেন বিএসএফের পিছনে লেগে রয়েছেন, উন্নয়নের বিষয়ে ভাবুন”। পাল্টা কটাক্ষ কোচবিহার বিজেপি সভাপতি মালতী রাভার।
বিএসএফ কী ২৪ এর জন্য তৈরি হচ্ছে? প্রশ্ন ছুঁড়ে দিলেন উদয়ন

উল্লেখ্য, গত মাসেই বিএসএফের এক্তিয়ার ১৫ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার অবধি বাড়িয়েছে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে তৃণমূল নেতাদের। এমনকি এর বিরুদ্ধে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইভাবে প্রথম থেকে সুর চড়িয়েছেন উদয়ন গুহ। এমনকি বিএসএফ মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করছে, এমনও অভিযোগ তোলেন তিনি।



