বছরের শুরুতেই তৃণমূলে ফের নবীন-প্রবীণের দ্বন্দ্ব। বিভিন্ন নেতার মন্তব্য ঘিরে দলের ভিতরেই শুরু হয়েছে ঠাণ্ডা লড়াই। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা উত্তর দিলেন দলের বিধায়ক তাপস রায়।



আরও পড়ুন: কামদুনিকাণ্ডে এখনই কাউকে গ্রেফতার নয়, অনির্দিষ্ট কালের জন্য মামলা মুলতুবি সুপ্রিম কোর্টে
সোমবার, ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের (TMC Foundation Day) অনুষ্ঠানে কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে।’ সাংসদের এই মন্তব্য ঘিরে দলের অন্দরেই অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তৃণমূল বিধায়ক তাপস রায় (TMC MLA Tapas Roy) বলেন, ‘মমতাদি থাকবেন না, এ কথা বলেন কী করে উনি। উনি তো নিজেই মাঝে দলে ছিলেন না। উনি যে কথা বলেছেন, মমতা না থাকলে ওঁর সেই হাল হতে পারে।’

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (TMC MP Sudip Banerjee) মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘অন্ধ আনুগত্য দেখাতে এসব বলছেন। ছাগলের তৃতীয় সন্তান, এসব কথা আসছে কেন? উনি ওখানে একটু অপেক্ষা করলে ওঁর কথার ভাব সম্প্রসারণ করে দিয়ে আসতাম।’ উল্লেখ্য, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন কুণাল ঘোষও (Kunal Ghosh)।


তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বে বাড়ল বিতর্ক, সাংসদকে তীব্র আক্রমণ দলের বিধায়কের

সুদীপ-তাপসের মতপার্থক্য এর আগেও প্রকাশ্যে দেখা গিয়েছিল। এদিকে লোকসভা ভোটের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অস্বস্তি বাড়ছে নেতৃত্বের। তবে তাপস সাহা জানিয়েছেন, ‘আমাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। তাঁর জন্য আমরা তৃণমূলে এসেছি। অভিষেকের নেতৃত্ব অপরিহার্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নেতৃত্বে ছিলেন, আছেন, থাকবেন।’








