নজরবন্দি ব্যুরোঃ বিমানের প্রতিশ্রুতি পূরণ করবেন নওশাদ! সিপিএম এর মুখপত্র গণশক্তিতে কলম ধরেছেন সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। লিখেছেন লম্বা কাহিনি। দিয়েছেন বিতর্ক আর জল্পনার উত্তর।
আরও পড়ুনঃ ‘খেলা হবে’ বিপ্লব দেবের রাজ্যে, আজই ত্রিপুরায় দেবাংশু সহ একঝাঁক যুব মুখ


বাংলায় ২০২১ এর বিধানসভার ভোটের আগে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য জোট বেঁধেছিল সিপিএম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তৈরি হয়েছিল সংযুক্ত মোর্চা। বিজেমূল তত্ব কাজে লাগিয়ে জোর প্রচার চালালেও হালে পানি আসেনি। স্বধীনতার পর প্রথম বার বাংলা বিধানসভায় শূন্য বাম-কংগ্রেস।
জোট ভাঙার জল্পনায় জল ঢেলে বিমানের প্রতিশ্রুতি পূরণ করবেন নওশাদ

জোটের পক্ষে লড়ে একমাত্র ভাঙড় আসন থেকে জিতেছেন নওশাদ সিদ্দিকি। তবে দিন কয়েক ধরেই জোটের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে হাজার রকমের।। বামেদের একাধিক শরিক দলের প্রথম থেকে আপত্তি ছিল ISF এর সঙ্গে জোত তৈরিতে। দিন কয়েক আগে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছিলেন কেবল বিধানসভা ভোটের স্বার্থেই সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট বেঁধেছিল কংগ্রেস।

সব মিলিয়ে পারদ চড়ছিল জল্পনার। তার মাঝেই নওশাদ জানিয়েছিলেন, “আমরা সংযুক্ত মোর্চার সঙ্গে রয়েছি। কিন্তু এই মোর্চার অন্য দল আমাদের সম্পর্কে মন্তব্য করছে। মোর্চার শর্তে আমরা এখনও পর্যন্ত চুপ আছি। কিন্তু কতদিন পর্যন্ত চুপ থাকব।” সঙ্গেই বলেছিলেন, যদি এরকম মনে হয় যে সংযুক্ত মোর্চা ছেড়ে দিলে আমাদের সম্পর্কটা ভাল থাকবে, প্রয়োজনে আমরা সেটাও করতে রাজি আছি। কিন্তু প্রতিনিয়ত এভাবে ঘণ্টার মতো বাজিয়ে দিয়ে চলে যাবে, আমাদের দল এটা কোনও ভাবেই নিতে পারছে না। আমরা দ্রুত এর সমাধান চাই।”



তার পর থেকে জল্পনা বেড়েছিল আরও বহুগুন। তার মাঝেই সিপিএম এর মুখপত্র গণশক্তিতে লিখেছে নওশাদ সিদ্দিকি। জোটের ভবিষ্যতের চর্চার মাঝেই তিনি লিখেছেন, ভাঙড়ের মানুষদের বিমান বসু যে মাল্টি স্টোরেজ তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন সংযুক্ত মোর্চার প্রতিনিধি হিসেবে সেই প্রতিশ্রুতি পূরণ করবেন তিনি। সিপিএম এর মুখপত্র গণশক্তিতে কলম ধরেছেন সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। এই কথাতেই স্পষ্ট হয়েছে এখণ বামেদের সঙ্গেই থাকার পরিকল্পনা আছে ISF-এর।
একই সঙ্গে বিজেপি-তৃণমূল যে প্রতিপক্ষ, তা বোঝা গিয়েছে অপর লাইনে। সেখানে সংযুক্ত মোর্চার বিধায়ক লিখেছেন, বিধানসভায় লড়াই চালান ২৯৩ জন বিধায়কের বিরুদ্ধে। লিখেছেন, ‘২৯৩ জন শক্তির বিরুদ্ধে বিধানসভার অন্দরে লড়াই চালিয়ে যেতে হচ্ছে।’ একই সঙ্গে ISF এর একক সমাবেশ থেকে ভাঙড়ের তৃণমূল সন্ত্রাস, লিখেছেন সব বিষয়েই।







