Firhad Hakim: মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে ‘আপত্তি’ ফিরহাদের, বিরক্তি প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের মধ্যে তাঁর কথাই ‘শেষ কথা’। নেতা-মন্ত্রী ও দলীয় কর্মীরা নেত্রীর নির্দেশ মেনেই যাবতীয় কাজ করেন। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এক নির্দেশে নাকি অসন্তুষ্ট দলের এক গুরুত্বপূর্ণ সদস্য। কে তিনি? কেনই বা তাঁর আপত্তি। তিনি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বিধানসভার অধিবেশনে হাজিরার খাতায় সই করা নিয়ে সহমত নন ফিরহাদ।

আরও পড়ুন: রাজ্যকে ভর্ৎসনা প্রধান বিচারপতির, ধর্মতলায় বিজেপির সভাতে অনুমতি ডিভিশন বেঞ্চের

আজ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হল রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত মন্ত্রীদের হাজিরার খাতায় সই করতে হয়েছে। এদিন বিধানসভায় হাজিরা দিয়েছেন নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক এবং আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁকেও খাতায় সই করতে হয়েছে। তবে এই নির্দেশে খুশি নন তিনি। মন্ত্রীদের হাজিরার খাতা রাখা ছিল পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে। মমতার মন্ত্রিসভার কোন মন্ত্রী কখন বিধানসভায় আসছেন তা উল্লেখ করে খাতায় সই করতে হয়েছে। এমনকি কে কখন বিধানসভা থেকে বেরোচ্ছেন তাও খাতায় উল্লেখ করতে হবে। এর দ্বারা বোঝা যাবে কে কতক্ষণ বিধানসভায় ছিলেন।

মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে 'আপত্তি' ফিরহাদের, কার্যত বিরক্তি প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী!

এদিন হাজিরার খাতায় সই করা নিয়ে সংবাদমাধ্যমের সামনেই ফিরহাদ হাকিম বলেন, ‘আমরা কি স্কুলে পড়ি নাকি! পার্টি বলছে তাই করলাম। কিন্তু আমি এটার সঙ্গে সহমত নই। সকলের দায়িত্ব আছে। নিজের দায়িত্ব পালন করুক সবাই।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খাতায় সই করার নিয়ম চালু হয়েছে। এই নির্দেশ নিয়েও বিরক্তি প্রকাশ করলেন মমতার ‘ববি’।

মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে 'আপত্তি' ফিরহাদের, কার্যত বিরক্তি প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী!

ওয়াকিবহাল মহলের মতে, বিধানসভার অনেক অধিবেশনেই গরহাজির থাকেন শাসকদলের মন্ত্রী-বিধায়কদের একাংশ। কেউ কেউ অধিবেশনে এলেও সময়ের আগেই বিধানসভা ছেড়ে বেরিয়ে যান। গত অধিবেশন বা তার আগের একটি অধিবেশনে জরুরি প্রস্তাব বা বিল পাশের জন্য ভোটাভুটিতে তৃণমূলের বিধায়কের তুলনায় হাজিরা সংখ্যা আশানুরূপ ছিল না। এনিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেও। এরপরই হাজিরা নিয়ে কড়াকড়ি হলেন শাসকদলের সুপ্রিমো।

মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে ‘আপত্তি’ ফিরহাদের, কার্যত বিরক্তি প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী!

মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে 'আপত্তি' ফিরহাদের, কার্যত বিরক্তি প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী!
মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে ‘আপত্তি’ ফিরহাদের, কার্যত বিরক্তি প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর