নজরবন্দি ব্যুরোঃ ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইতে কাজ করে মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। প্রায় আড়াই বছর ধরে দাপিয়ে রাজ করেছে এই সিনেমা। কিছু দিন আগেই শেষ হয়েছে এই ধারাবাহিক। মিঠাই শেষ হওয়ার আগে থেকেই সুখবর পাওয়া গেছে যে এবার দেবের সিনেমাতে দেখা যাবে সৌমিতৃষাকে।
আরও পড়ুনঃ ‘হনুমান ভগবান নয় শুধুই রামভক্ত’ ফের মন্তব্য করে বসলেন মনোজ মুন্তাসির


দেবের পরবর্তী ছবি প্রধানে দেবের বিপরীতে দেখা যাবে তাকে। তবে এরও মধ্যে আরও একটি খবর নিয়ে সরগরম হচ্ছে। সোমবার সন্ধে বেলা রাজের অফিসে হাজির ছিলেন সৌমিতৃষা। সেই ফটো নিজেই শেয়ার করলেন সামজিক মাধ্যমে। তবে কি প্রধানের পর রাজের নতুন কোন ছবিতে কাজ দেখা যাবে অভিনেত্রীকে।

এই বিষয়ে রাজ জানান, “সৌমিতৃষার সাথে অনেক আগে থেকেই আলাপ ছিল। ও খুব ভালো মেয়ে। এবং একজন ভালো অভিনেত্রীও বটে। সম্প্রতি ওর ধারাবাহিক শেষ হয়েছে। তাই ওর পরবর্তী পরিকল্পনা কি? এর পর সে কি করবে সেটা নিয়ে আলাপ চারিতা করার জন্যই আমরা এক হয়েছি।” তবে এই মুহূর্তে রাজ তাকে নিয়ে কিছু ভাবছেন কিনা তা জানান নি। তবে পরবর্তীতে সে অবস্যই তাকে নিয়ে কিছু ভাববে এমনটাই জানান।
এবার রাজের ছবিতে মিঠাই! কি বললেন রাজ!
এই বিষয়ে মুখ খুলেছেন সৌমিতৃষাও। অভিনেত্রীর কথায় ” রাজদা বড় মাপের মানুষ। তিনি নিজে ফোন করে খবর নিয়েছেন আমার। তাই আমার মনে হল ওনার অফিসে গিয়ে কথা বললে যোগ্য সম্মান জানানো হবে। তাই রাজদার অফিসে গিয়েছিলাম আমি। ছোটপর্দা, সিরিজ কোনও কিছু নিয়েই আমাদের মধ্যে কথা হয়নি। তা ছাড়া, ‘মিঠাই’-এর পর ছোটপর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছি আমি আপাতত বড় পর্দায় কাজ করতে চাই আমি।’’









