নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি বিয়ে সেরেছেন অভিনেত্রী মিষ্টি সিং এবং তার প্রেমিক রেমো দাস। বহুদিন ধরেই তাঁদের এই প্রেমের সম্পর্ক। অবশেষে ভালবাসা পরিনতি পেল প্রেমের সম্পর্কে। এবার ফের বিয়ের পর মুখ্যমন্ত্রীর বাড়িতে আশীর্বাদ নিতে হাজির মিষ্টি-রেমো।
আরও পড়ুনঃ গ্র্যাজুয়েট হল ছেলে, রায়ানের ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’র ছবি শেয়ার গর্বিত মাধুরীর


সেই ছবিই নিজেদের সামজিক মাধ্যমে শেয়ার করেছেন নবদম্প্রতি। হাসি মুখে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন “যখনই দেখা হয় ঠিক তখনই যে পরিমাণ ভালবাসা উনি দেন, সে জন্য অনেক অনেক ধন্যবাদ।”
প্রায় ১৪ বছর ধরে তাঁদের প্রেমের সম্পর্ক। তবে এতবছর ধরে প্রেম করা সত্ত্বেও কোনদিন তাঁদের সম্পর্ক সম্পকে মুখ খুলতে দেখা যায়নি প্রকাশ্যে। তবে তাঁদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজনরা সবাই জানতেন তাঁদের সম্পর্কের বিষয়ে।

বিয়েতে হাজির ছিলেন গোটা টলিউড। এখন সবাই সামাজিক মাধ্যমে কেবল মাত্র মিষ্টি রেমোরই বিয়ের ছবি ঘুরপাক খাচ্ছে। তবে যেই দিন এই দম্প্রতির বিয়ে হয়েছিল সেই সময় সারা কলকাতার মুখ ভার ছিল। তার সাথে সাথে প্রচুর পরিমাণে বৃষ্টিও হয়েছিল। কিন্তু সমস্ত কিছুকে উপেক্ষা করে মুখ্যমন্ত্রী হাজির ছিলেন বিয়েতে।


দেখা গেল এক অন্য ছবি, মুখ্যমন্ত্রীর বাড়িতে হাজির দম্প্রতি

নবদম্প্রতিকে একটি হার উপহার দিয়েছেন বিয়েতে। মিষ্টি জানায় তিনি খুব খুশি হয়েছেন তাই সেই খুশির খবর সবার সাথে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সব মিলিয়ে বিয়ে নিয়ে এবং আগামী জীবন নিয়ে খুব উৎসাহিত মিষ্টি রেমো।







