Madhuri Dixit: গ্র্যাজুয়েট হল ছেলে, রায়ানের ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’র ছবি শেয়ার গর্বিত মাধুরীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং তার স্বামী শ্রীরাম নেনে কাছে এখন একটি ‘গর্বিত পিতামাতার মুহূর্ত’। কারণ তাদের ছেলে রায়ান নেনে সম্প্রতি স্নাতক হয়েছেন। সেই আনন্দের মুহূর্তই সবার সাথে ভাগ করে নিলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ দশ বছর ধরে ঋতুহারা বাংলা! ঋতুপর্ণ ঘোষের আজ মৃত্যুদিন

মাধুরী খুব একটিভ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। বলিউডের এই ডিভা প্রায়শই সামাজিক মাধ্যমে তার ব্যক্তিগত এবং পেশাদার জীবনের ঝলক সবার সামনে তুলে ধরেন। শুধু তাই নয় সামজিক মাধ্যমে রয়েছে তার লক্ষ লক্ষ অনুগামী। তাঁরা সব সময় অভিনেত্রীর জীবন সম্বন্ধে আপডেট পেতে উৎসাহী হয়ে থাকে।

WhatsApp Image 2023 05 30 at 1.06.10 PMসোমবার, ২৯ মে, মাধুরী এবং তার স্বামী শ্রীরাম নেনের কনিষ্ঠ পুত্র রায়ান আমেরিকান স্কুল অফ বোম্বে (ASB) তে তার শিক্ষা শেষ করেছেন। স্নাতক হয়েছেন তিনি। যার কারণে আত্মহারা হয়ে গেছে তার বাবা মা।

গ্র্যাজুয়েট হল ছেলে, ‘গর্বিত পিতামাতার মুহূর্ত’ শেয়ার করলেন অভিনেত্রী 

WhatsApp Image 2023 05 30 at 1.06.54 PM

রায়ানের স্নাতক অনুষ্ঠানের ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী। পোস্টটিতে রায়ানের একাধিক ছবি রয়েছে। শুধু তাই নয় একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী যেখানে দেখা যাচ্ছে। তার পুত্র রায়ান তার স্কুলের স্নাতক শংসাপত্র গ্রহন করছে। এবং তা উপস্থাপন করে দেখাচ্ছে। এর সাথে সাথে শ্রীরাম নেনে এবং মাধুরী লিখেছেন, “নতুন উচ্চতায় পৌঁছনোর জন্য আমার উজ্জ্বল তারকাকে অভিনন্দন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন