Rituparno Ghosh: দশ বছর ধরে ঋতুহারা বাংলা! ঋতুপর্ণ ঘোষের আজ মৃত্যুদিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঋতুপর্ণ ঘোষ মারা গেছে প্রায় এক দশক হল। ২০১৩ সালের ৩০ শে মে মারা যান তিনি। সেদিন সকাল বেলা ঋতুপর্ণকে হারিয়ে সারা বাংলার মানুষ শোকগ্রস্ত হয়ে পড়েছিল। সেই বিশিষ্ট ব্যাক্তিরই আজ মৃত্যু দিন।

আরও পড়ুনঃ ED-র তলবে সিজিও কমপ্লেক্সে এলেন কালীঘাটের কাকু! বিপদ বাড়ছে সুজয়কৃষ্ণের?

ঋতুপর্ণ ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক হয়েছিলেন। এরপর থেকেই তার কর্মজীবন শুরু হয়। বিজ্ঞাপন সংস্থার ক্রিয়েটিভ আর্টিস্ট হিসেবে তার পথ চলা শুরু হয়। ১৯৯২ সালে তার প্রথম ছবি ‘হীরের আংটি’ মুক্তি পায়। এর পর তার দ্বিতীয় ছবি হল ‘উনিশে এপ্রিল’। যেটি ১৯৯৪ সালে মুক্তি পায়।

WhatsApp Image 2023 05 30 at 12.30.39 PM

 

এছাড়াও তার বিশেষ উল্লেখযোগ্য সিনেমাগুলি হল দহন, উৎসব, তিতলি, চোখের বালি, রেইনকোট, দ্য লাস্ট লিয়ার, খেলা। সে তার জীবনে প্রায় অনেককটি আন্তর্জাতিক পুরস্কার এবং কয়েকটি জাতীয় পুরস্কার পেয়েছেন।

দশ বছর ধরে ঋতুহারা বাংলা! মৃত্যুদিনে তাঁকে স্মরন করল তার অনুরাগীরা

WhatsApp Image 2023 05 30 at 12.29.54 PMঋতুপর্ণের মত জ্ঞানী এবং বিচক্ষণ পরিচালক এই বাংলা ইন্ডাস্ট্রিতে খুবই কম পরিমাণে রয়েছে। অনেকেই ভাবতেও পারছেন না যে ঋতুপর্ণ ঘোষ ছাড়া প্রায় ১০ বছর কেটে গেছে। তবে তাঁকে কেউ ভুলতে পারে নি এখনও সকলের মনে রয়ে গিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত