Mimi Chakraborty: কলকাতা চলচ্চিত্র উৎসবে উদ্যোক্তাদের থেকে বারবার অপমানিত হয়েছি, ক্ষোভ প্রকাশ করলেন মিমি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘ঠিক করে’ আমন্ত্রণ জানানো হল না মিমি চক্রবর্তীকে। সংবাদ মাধ্যম তাঁর কাছে এ বিষয় জানতে চাইলে মিমি বলেন, ‘আমার লেটার বক্সে কার্ড এসেছিল। ওই অবধি। আয়োজকদের পক্ষ থেকে না কোনও ফোন, না কোনও এসএমএসও! আমি কোথায় কখন যাব, তা-ও জানি না।’

আরও পড়ুনঃ কন্যার প্রাপ্তিযোগ, কর্মস্থলে পদোন্নতি মিথুনের, দেখে নিন আজকের রাশিফল

শাসকদলের হয়ে বহু অনুষ্ঠানেই তাঁকে বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয়। কিন্তু খোদ কলকাতার চলচ্চিত্র উৎসবে এমন ‘দায়সারা’ নিমন্ত্রণ তাঁকে অবাক করেছে। তাই যথেষ্ট বিরক্তি প্রকাশ করেছেন মিমি চক্রবর্তীক (Mimi Chakraborty), আর তিনি এটাও জানতে চেয়েছেন তাঁর সঙ্গেই কেন এমনটা বারবার হচ্ছে?

কলকাতা চলচ্চিত্র উৎসবে উদ্যোক্তাদের থেকে বারবার অপমানিত হয়েছি, ক্ষোভ প্রকাশ করলেন মিমি

তবে এই ঘটনা প্রথম নয়। মিমির দাবি, ২০১৯-এর চলচ্চিত্র উৎসবের মঞ্চে তাঁর নাম অবধি সঠিক ভাবে বলা হয়নি। মিমি বক্তব্য, “আমি উপস্থিত। সঞ্চালকেরা সকলের নাম উচ্চারণ করলেন। অতিথি হিসেবে সম্ভাষণ করলেন। সেখানে আমার নাম নেই। ইন্ডাস্ট্রির সকলের নাম ডাকার পরে সব শেষে শুধু বলা হয়েছিল, ‘মিমিও আছে আমাদের সঙ্গে।’ কাকতালীয় ভাবে ২০১৯-এর চলচ্চিত্র উৎসবেও চেয়ারম্যান ছিলেন রাজ চক্রবর্তী।”

প্রত্যেক বার চলচ্চিত্র উৎসব ঘিরে তাঁর প্রতি এই আচরণে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুললেন সাংসদ, ‘দিদি তো এই দায়িত্বটা কিছু মানুষকে দিয়েছেন। ওঁর পক্ষে তো সব কিছু দেখা সম্ভব না…।’

কলকাতা চলচ্চিত্র উৎসবে উদ্যোক্তাদের থেকে বারবার অপমানিত হয়েছি, ক্ষোভ প্রকাশ করলেন মিমি
কলকাতা চলচ্চিত্র উৎসবে উদ্যোক্তাদের থেকে বারবার অপমানিত হয়েছি, ক্ষোভ প্রকাশ করলেন মিমি

এ বারের চলচ্চিত্র উৎসবের ‘উৎসব কমিটি’র চেয়ারম্যান পদে রয়েছেন সেই রাজ-ই। তবে কি তাঁকেই নিশানা করলেন মিমি? রাজ নিজে কী বলছেন?

কলকাতা চলচ্চিত্র উৎসবে উদ্যোক্তাদের থেকে বারবার অপমানিত হয়েছি, ক্ষোভ প্রকাশ করলেন মিমি

চ

শুক্রবার থেকে প্রেক্ষাগৃহে আসছে পরিচালক মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘মিনি’। এক ভিন্ন ধারার চরিত্রে দেখা যাবে ‘গানের ও পারের’ পুপেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন