নজরবন্দি ব্যুরোঃ কন্যার প্রাপ্তিযোগ, কর্মস্থলে পদোন্নতি মিথুনের, আজকের রাশিফলে কী রয়েছে তা সবার কাছেই বেশ কৌতুহলের। রাশিফলই আপনাকে বলে দেয় কেমন কাটতে চলেছে আপনার আজকের দিনটি, কেমনই বা থাকবে আয় ব্যয়, কীরকম চলবে প্রেম। আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরছে তা জানার উপায় হল রাশিফল। আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গীই ঠিক করে দেয় জীবনযুদ্ধে জয়ী হবে কে। কিন্তু আগামী বিপদ সম্পর্কে সতর্ক থাকতে কাজে আসে রাশিফল।
আরও পড়ুনঃ এখনই নতুন দল নয়, বিশেষ পরিকল্পনা প্রশান্ত কিশোরের
জ্যোতিষ গণনা অনুযায়ী, আর্থিক দিক থেকে আজকের দিন অনেক রাশির জাতকদের জন্য শুভ থাকবে। কিছু রাশির জাতকদের আয়ের নতুন পথের হদিশ মিলতে পারে। তবে ব্যবসা, বিনিয়োগ এবং লেনদেনের সময় সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে কয়েকটি রাশির জাতকদের। এক নজরে দেখে নিন আজকের রাশিফলে (Ajker Rashifal) আজ কেমন যাবে আপনার আর্থিক পরিস্থিতি জানুন…
মেষ রাশি: আপনার শারীরিক বল বজায় রাখার জন্য খেলাধুলায় অংশগ্রহণ করুন। বেশি খরচ করা এবং সন্দেহজনক বড় আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। কোন আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে। কর্মক্ষেত্রে আপনার সিনিয়াররা আজ দেবদূতোপম হবে। আপনার সঙ্গী দারুণ কিছু করতে পারে যা সত্যিই অবিস্মরণীয় হবে।

বৃষ রাশি: কোনও মহিলার প্রতি দুর্বলতা বাড়তে পারে। ব্যবসায় ব্যয় বাড়ার সম্ভাবনা। কোনও কাজের জন্য আজ সুনাম বাড়তে পারে। বাড়তি কোনও খরচ হতে পারে। আজ যে কোনও কারণে একটু বেশি অর্থব্যয় হতে পারে। কাজের ভুল হওয়ায় মানসিক কষ্ট। বাড়িতে কোনও অতিথিকে নিয়ে বিবাদ।
মিথুন রাশি: কাজের ক্ষেত্রে কোনও খারাপ খবর আসতে পারে। সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। কোনও নতুন বন্ধুর সঙ্গে পরিচয় ঘনিষ্ঠ হতে পারে। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। ভ্রমণের জন্য ব্যয় বাড়তে পারে। বুদ্ধির ভুলে ব্যবসায় ক্ষতি। একটু সাবধানে চলাফেরা করা দরকার, রক্তপাতের যোগ। আইনি কোনও কাজ ভাল হতে পারে।
কর্কট রাশি: আপনি ক্ষিপ্রগতিতে পদক্ষেপ গ্রহণ করার ফলে আপনার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব। যুক্তিসম্মত হতে চেষ্টা করুন বিশেষত যাঁরা আপনাকে ভালোবাসে এবং পরোয়া করে। কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন। আপনি কি কখনও আদা এবং গোলাপের সঙ্গে চকলেটের গন্ধ পেয়েছেন?

সিংহ রাশি: সকালের দিকে ব্যবসায় খরচ বৃদ্ধি। নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার। প্রেমে আনন্দ বৃদ্ধি। কোনও মহিলার থেকে সাবধান থাকুন। চিকিৎসার খরচ বাড়তে পারে। শরীরের কোনও ক্ষত থেকে রোগ বাড়তে পারে। যাঁরা বিদেশে থাকেন, তাঁদের জন্য ভাল সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি। অর্থভাগ্য ভাল থাকবে।
কন্যা রাশি : জয় উদযাপন আপনাকে প্রচুর আনন্দ দেবে। আপনি আনন্দ উপভোগের জন্য এই খুশি বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে। আপনার ভালোবাসার কারও সঙ্গে যোগাযোগের অভাব আপনাকে হতাশাগ্রস্ত করবে। আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন। ব্যবসা সম্পর্কিত কথা কাউকে বলবেন না। যদি আপনি সেটা করেন তাহলে আপনি বড়ো সমস্যার মধ্যে পড়তে পারেন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লাভদায়ক প্রমাণিত হবে। আপনার সঙ্গে আপনার স্ত্রীর মনমালিন্য হতে পারে।
তুলা রাশি : আশাবাদী হোন এবং উজ্জ্বল দিকটি দেখুন। আপনার প্রত্যয়ী প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্খা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে। আর্থিক অবস্থা উন্নত হবে। বন্ধুরা সন্ধ্যেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে। আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ আজ বিলুপ্ত হয়ে যাবে। নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময়। আপনার রস বোধ আপনার শ্রেষ্ঠ সম্পদ হতে পারে। বিবাহিত জীবন শুভ।

বৃশ্চিক রাশি: স্বাস্হ্যের যত্ন প্রয়োজন। অর্থ-সংক্রান্ত বিষয়ে কোনও মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে। একঘেয়ে এবং অস্থির দিনে বন্ধু এবং স্ত্রী আপনার জন্য আরাম এবং খুশি বয়ে নিয়ে আসবে। প্রেমঘটিত জটিলতা মুক্তি আপনার খুশিতে ইন্ধন যোগ করবে। যাঁরা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তাঁরা তাঁদের সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবেন। আজ দিনটি সত্যিই আপনার জন্য শুভ হতে চলেছে।
ধনু রাশি: ব্যবসায় খরচের জন্য চাপ বৃদ্ধি। ঋণ থেকে মুক্তির সুযোগ। কাজে কোনও ভুল হওয়ার সম্ভাবনা। শত্রু থেকে একটু সাবধান। উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ। কোনও আশা নষ্ট হতে পারে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। পেটের কোনও সমস্যা বাড়তে পারে। স্ত্রী আবদার পূরণ। আজ কিছু অতিরিক্ত খরচ হতে পারে।
মকর রাশি: আইনি কোনও কাজে বাধা আসতে পারে। অধিক কথা বলায় কোনও বিবাদ বাধতে পারে। কাজের চাপ বাড়তে পারে। পেটের সমস্যা বৃদ্ধি। প্রেমের ব্যাপারে নতুন যোগাযোগ আসতে পারে। স্ত্রীর সঙ্গে মতের অমিল। শেয়ার বাজার নিয়ে চাপ বাড়তে পারে। পিতার সঙ্গে বিবাদের কারণে মানসিক কষ্ট।
কুম্ভ রাশি : আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে চেষ্টা করুন। বেশি খরচ করা এবং সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন। আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন। আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার সৃজনশীলতা হারিয়ে ফেলেছেন এবং এরফলে আপনার সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত কঠিন হচ্ছে। পরিবারের ইচ্ছা পূরণ করতে-করতে আপনি অনেক বার নিজেকে সময় দিতে ভুলে যান। কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন। আজ, আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন।
কন্যার প্রাপ্তিযোগ, কর্মস্থলে পদোন্নতি মিথুনের, দেখে নিন আজকের রাশিফল

মীন রাশি : কিছু আমোদপ্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন। আজকের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। আজ ঘরে আপনার উচিত অন্যদের অসন্তুষ্ট না করা এবং আপনার পারিবারিক প্রয়োজনের সঙ্গে মানিয়ে নেওয়া। কর্মক্ষেত্রে আজ জিনিষগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয়। আপনার ধারালো পর্যবেক্ষণ আপনাকে অন্যদের থাকে এগিয়ে রাখতে সাহায্য করবে। বিবাহিত জীবন সুখের হবে।



