ভোটে জিতে মুখ্যমন্ত্রীর উপর আক্রমনের অভিনব প্রতিশোধ নেওয়ার কথা বললেন মিমি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোটে জিতে মুখ্যমন্ত্রীর উপর আক্রমনের অভিনব প্রতিশোধ নেওয়ার কথা বললেন মিমি। আসন্ন বিধানসভা নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর করা আক্রমনের প্রতিশোধ নেওয়ার কথা বললেন লোকসভায় তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তী। আজ তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে নেমে এই ভাবেই চাঁছাছোলা ভাষায় বিজেপিকে বিঁধলেন মিমি। তবে এই প্রতিশোধ কোন হিংসা বা মারামারির মাধ্যমে নেওয়ার কথা বলেননি তিনি।

আরও পড়ুনঃ রিয়াল মাদ্রিদে ফিরতে চলেছেন CR7, জল্পনা বাড়িয়ে দিলেন কোচ জিদান

বরং অভিনব ভাবে এই আক্রমনের প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন তিনি। তিনি বলেন “প্রতিশোধের অর্থ হলো আরও বেশী করে মানুষের পাশে দাঁড়ানো, আরও বেশী করে মানুষের জন্য কাজ করা। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আঘাত করেছেন, তাঁরা বাঙালির আবেগের উপরে আঘাত করেছেন।” মিমি আরও বলেন ” যারা সারা বছর ধরে মানুষের সঙ্গে থাকেন, মানুষের জন্য কাজ করেন এবং মানুষের জন্য কাজ করেছেন, এবারের ভোটে তাঁরাই জিতবেন। একুশের ভোটের রায় নিয়ে বাংলার মানুষ তাঁদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ১০ বছরে যেভাবে বাংলার দিকে দিকে উন্নয়নের কাজ করেছেন, তাতে সেই উন্নয়নের নিরিখে দাঁড়িয়েই প্রতিটি কেন্দ্রে তৃণমুল প্রার্থীরা জয়ী হবেন। এবারের ভোটে তৃণমূলের একমাত্র হাতিয়ার হলো উন্নয়ন। আর একুশের ভোট ময়দানে দিকে দিকে তৃণমূল প্রার্থীদের প্রচারে জনজোয়ার সেই ইঙ্গিতই দিচ্ছে।”

দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিভাস সর্দারের সমর্থনে প্রচারে নেমে তিনি বিজেপির দিকে তীব্র কটাক্ষ ছুঁড়ে দেন তিনি। এখানেই না থেমে মিমি বলেন ” মানুষের জন্য কাজ না করে কখনই ভোটে জেতা যায় না। যাদের সারা বছর মানুষের পাশে দেখা যায় না, শুধুমাত্র ভোট এলেই মানুষের কাছে আসেন, তাদের ভোট রাজনীতি আজ ধরে ফেলেছেন বাংলার মানুষ। এবারের ভোটে বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করবেন। মিমি বলেন, যারা ভোটের মুখে তৃণমূল দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন, তাঁরাই আজ বাংলায় খারাপ সময় নিয়ে আসার চেষ্টা করছেন।”

ভোটে জিতে মুখ্যমন্ত্রীর উপর আক্রমনের অভিনব প্রতিশোধ নেওয়ার কথা বললেন মিমি। তবে একইসাথে দলত্যাগীদের অল দ্যা বেস্ট জানাতেও ভোলেননি যাদবপুরের সাংসদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন