Emergency: কঙ্গনার ছবিতে মিলিন্দ সোমান, বহুদিন পর বলিউডে অভিনেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘ইমারজেন্সি’র কথা ঘোষণার পর থেকেই একের পর এক চমক দিচ্ছেন কঙ্গনা রানাউত। তিনি আজ মিলিন্দ সোমানের লুক শেয়ার করে তিনি জানান, মিলিন্দ ফিল্ড মার্শাল স্যাম মানেকশর চরিত্রে অভিনয় করছেন। ১৯৭১-এ ভারত-পাক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৯৬৯ থেকে ১১৯৭৩ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর প্রধান ছিলেন ফিল্ড মার্শাল স্যাম মানেকশর।

আরও পড়ুন: উপহারতো নোরা ফতেহিও নিয়েছে, ED-র তদন্ত নিয়ে বিস্ফোরক জ্যাকলিন

কঙ্গনা তাঁর ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লিখলেন, ‘ডাইনামিক মিলিন্দ সোমান স্যাম মানেকশ-র চরিত্রে। এমন এক মানুষ্য যন্ত্র যে ভারত-পাক যুদ্ধের সময় দেশের সীমানা রক্ষা করেছিলেন। যার সততাই তাঁর আসল বৈশিষ্ট্য। একজন যুদ্ধ নায়ক ও দূরদর্শী নেতা এমারজেন্সিতে’। আবার এই পোস্টের কমেন্ট সেকশনে অনুপম খের লিখলেন, ‘অসাধারণ’।

কঙ্গনার ছবিতে মিলিন্দ সোমান, বহুদিন পর বলিউডে অভিনেতা
কঙ্গনার ছবিতে মিলিন্দ সোমান, বহুদিন পর বলিউডে অভিনেতা

এরআগে, সমাজকর্মী এবং লেখিকা পুপুল জয়াকারের ভূমিকায় মহিমা চৌধুরীর লুক প্রকাশ্যে এসেছে। তাঁর লুক প্রকাশ্যে এনে কঙ্গনা লেখেছিলেন, ‘আয়রন লেডিকে যিনি ভীষণ কাজ থেকে দেখেছেন, ব্যক্তিগতভাবে চিনেছেন এবং তাঁর সম্পর্কে গোটা বিশ্বের জন্য লিখেছেন, সেই প্রত্যক্ষদর্শী পুপুল জয়াকারের ভূমিকায় মহিমা চৌধুরী । যিনি ছিলেন বন্ধু, লেখক এবং বিশ্বস্ত ব্যক্তি।’ এবং মহিমা ও কঙ্গনাকে ধন্যবাদ দেন তাঁকে এই ছবিতে মনোনীত করার জন্য।

কঙ্গনার ছবিতে মিলিন্দ সোমান, বহুদিন পর বলিউডে অভিনেতা

 

Untitled 8 1

উল্লেখ্য, ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’-এর পর ‘ইমার্জেন্সি’হল কঙ্গনার দ্বিতীয় পরিচালিত ছবি । ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাউত । দুই বিশিষ্ট রাজনীতিবিদ জয়প্রকাশ নারায়ণ এবং অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করছেন যথাক্রমে অনুপম খের এবং শ্রেয়স তলপাড়ে । ২০২৩-এ সম্ভবত মুক্তি পাচ্ছে এই সিনেমা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর