উপহারতো নোরা ফতেহিও নিয়েছে, ED-র তদন্ত নিয়ে বিস্ফোরক জ্যাকলিন

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ “সুকেশ চন্দ্রশেখরের থেকে তো নোরা ফতেহিও উপহার নিয়েছে। তাহলে দোষের ভাগীদার আমি একা কেন হব?” প্রশ্ন তুললেন ২০০ কোটি টাকার আর্থিক তছরুপ মামলায় ইডির চার্জশিটে অভিযুক্ত জ্যাকলিন ফার্নান্ডেজ। বৃহস্পতিবার ইডির সামনে এমন প্রশ্নই তুলেছেন বলিউড সুন্দরী। জ্যাকলিনের দাবি বহু সেলিব্রিটিই সুকেশের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ও উপহার নিয়েছেন।

আরও পড়ুনঃ মৃত্যুর সাথে ১৫দিনের লড়াই, অবশেষে জ্ঞান ফিরল রাজু শ্রীবাস্তবের

তাহলে শুধু তাঁকেই কেন দোষী সাব্যস্ত করা হচ্ছে। ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট’-এর কর্তৃপক্ষ অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের বেশ কয়েকটি স্থায়ী আমানত (এফডি) বাজেয়াপ্ত করেছে। তবে অভিনেত্রী সেখানে তাঁর উত্তরে আবারও জানিয়েছেন যে এই এফডিগুলি তাঁর ‘নিজস্ব বৈধ আয়’ থেকে এসেছে এবং সুকেশের সঙ্গে এই বিষয়ের কোনও সম্পর্ক নেই।

27 11

তাঁর দাবি এই সমস্ত আমানত সুকেশ চন্দ্রশেখর আসার অনেক আগেই হয়েছিল। সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে হওয়া আর্থিক তছরুপ মামলায় জ্যাকলিনের নাম জড়ানোর পরই তাঁর সমস্ত বিনিয়োগ বাজেয়াপ্ত করা হয়। প্রসঙ্গত, গত সপ্তাহে আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত করা হয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। ২০০ কোটি টাকার তছরুপের ঘটনায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে এবার অভিযুক্ত অভিনেত্রীও।

উপহারতো নোরা ফতেহিও নিয়েছে, ED-র তদন্ত নিয়ে বিস্ফোরক জ্যাকলিন
উপহারতো নোরা ফতেহিও নিয়েছে, ED-র তদন্ত নিয়ে বিস্ফোরক জ্যাকলিন

উপহারতো নোরা ফতেহিও নিয়েছে, ED-র তদন্ত নিয়ে বিস্ফোরক জ্যাকলিন

উপহারতো নোরা ফতেহিও নিয়েছে, ED-র তদন্ত নিয়ে বিস্ফোরক জ্যাকলিন

দিল্লির একটি আদালতে তাঁর বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় ইডি। এর আগে অভিনেত্রীর সম্পত্তি অ্যাটাচ করেছিল ইডি। পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদও করেছিল। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে এপ্রিলে অভিনেত্রীর ৭ কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করেছিল এজেন্সি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর