Kolkata Metro: আয় বাড়াতে নয়া উদ্যোগ মেট্রোর, এবার স্টেশন চত্বরেই হবে বাণিজ্যিক সংস্থার অনুষ্ঠান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নয়া উদ্যোগ মেট্রোর। এবার থেকে মেট্রো স্টেশন চত্বরেই সিনেমা বা যে কোনও বাণিজ্যিক সংস্থার অনুষ্ঠান করা যাবে। তবে টাকার বিনিময়ে। আয় বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে,

আরও পড়ুনঃ কে কে-র মৃত্যু নিয়ে তোলপাড় বলিউড, বাংলা বয়কটের ডাক ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতার

এবার থেকে প্রযোজক, ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-সহ যে কোনও সংস্থা নিজেদের প্রচারের জন্য ব্যবহার করতে পারবেন মেট্রো। অর্থাৎ মুক্তির আগে সিনেমার প্রচার আরও জোরদার করতে, বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে মেট্রো চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা যাবে।

32

প্রয়োজনে আমজনতার সঙ্গে আলাপচারিতার জন্য সিনেমার কলাকুশলীরাও যেতে পারেন মেট্রো স্টেশনে। একইভাবে যে কোনও জিনিসের প্রচারের জন্যই ব্যবহার করা যাবে মেট্রো। শুধু তাই নয়, প্রচারের প্রয়োজনে মেট্রো স্টেশন চত্বরে ছোট ছোট কিয়স্ক খোলার অনুমতিও দেওয়া হবে বলেই সূত্রের খবর।

33

আয় বাড়াতে নয়া উদ্যোগ মেট্রোর, এবার স্টেশন চত্বরেই হবে বাণিজ্যিক সংস্থার অনুষ্ঠান

34

তবে সে ক্ষেত্রে থাকছে কিছু শর্ত। যেমন দমদম মেট্রো স্টেশনে কিয়স্কের অনুমতি মিলবে না। আর কিয়স্কের জন্য পাওয়া যাবে ২০ স্কোয়্যারফুট জায়গা। এর জন্য অবশ্য দৈনিক, সাপ্তাহিক অথবা মাসিক চুক্তিতে টাকা দিতে হবে মেট্রো কর্তৃপক্ষকে। আর এর ফলে মেট্রোর আয় বাড়বে বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত