এবার রবিবারেও মিলবে মেট্রো, জানালো মেট্রো কর্তৃপক্ষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার রবিবারেও মিলবে মেট্রো, করোনা পরিস্থিতির যতই উন্নতি হচ্ছে ততোই ছন্দে ফিরছে কলকাতা মেট্রো রেল। করোনা বিধি শিথিল হতেই শুরু হয়েছিল মেট্রো পরিষেবা। তখন শুধুমাত্র জরুরী পরিষেবার সাথে সংযুক্তরাই মেট্রোতে যাতায়াত করতে পারতেন।

আরও পড়ুনঃ ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, প্রতিবাদে BJP’র শহিদ সম্মান যাত্রায় বিক্ষোভ কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে

তারপর সেই পরিষেবা বাড়ানো হয়। এখন সোম থেকে শুক্রবার পর্যন্ত স্মার্ট কার্ড দিয়ে সাধারণ যাত্রীরা মেট্রো যাত্রা করতে পারেন। শনিবার শুধুমাত্র জরুরী পরিষেবা সংযুক্ত ব্যক্তিরাই যাতায়াত করতে পারেন।

এবার রবিবারেও মিলবে মেট্রো,
এবার রবিবারেও মিলবে মেট্রো,

কিন্তু সপ্তাহের শেষে ছুটির দিন মেট্রো পরিষেবা বন্ধ থাকে। এবার মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন রবিবারের দিনও চলবে মেট্রো। মেট্রো রেল সূত্রে খবর প্রতি রবিবার ৩৮ টি করে মোট ৭৬ টি মেট্রো চালানো হবে।

আগামী ২৯ আগস্ট থেকে শুরু হবে এই পরিষেবা। তবে রবিবার সকাল থেকে নয় পরিষেবা শুরু হবে দুটো থেকে আর শেষ মেট্রো রাত্রি দশটা পর্যন্ত পাওয়া যাবে। প্রতি ১০ মিনিটের ব্যবধানে পাওয়া যাবে মেট্রো পাশাপাশি শনিবারও বাড়বে মেট্রো সংখ্যা ১৭২ টি স্পেশাল মেট্রো চলবে ৮ মিনিটের ব্যবধানে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

এবার রবিবারেও মিলবে মেট্রো, জানালো মেট্রো কর্তৃপক্ষ

তবে সপ্তাহের শেষে শনি এবং রবিবার সাধারণ যাত্রীরা মেট্রো পরিষেবা পাবেন না একমাত্র জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত ব্যক্তিরা এ সপ্তাহের ওই দুদিন যাতায়াত করতে পারবেন। কিন্তু কবে থেকে শনি এবং রবিবার মেট্রো পরিষেবা সাধারণ যাত্রীরা পাবেন সেই নিয়ে এখনো কিছু জানায়নি কলকাতা মেট্রো রেল কর্তৃ পক্ষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন