Kolkata Metro: পুজোতে ভিড় এড়াতে মেট্রোর প্রধান গেটে পড়বে শাটার, জানাল কর্তৃপক্ষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ তৃতীয়া আর মাত্র তিনদিন পর থেকেই শুরু হবে বাঙালীর সবথেকে বড়ো উৎসব দুর্গা পুজো। আর তার আগেই মেট্রোর ভিড় এড়াতে বড়ো সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। পুজোমুখী কলকাতায় ভিড়ের চাপ সামলাতে প্রয়োজনে প্রধান গেটেই শাটার ফেলবে মেট্রো (Kolkata Metro)।

আরও পড়ুন: যত বেশি গালাগালি দেবেন তত বেশি আমি জাগ্ৰত হব, বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ মমতার

কালীঘাট, এমজি রোড, দমদম, শোভাবাজার, যতীন দাস পার্ক, নজরুলের মতো স্টেশনগুলোতে ভিড় মাত্রাতিরিক্ত হয়ে গেলে প্রধান গেটই বন্ধ করা হতে পারে।প্ল‌্যাটফর্ম ফাঁকা হলে ফের ঢুকতে দেওয়া হবে যাত্রীদের। দুর্গাপুজো উপলক্ষ্যে শপিংয়ে বেরিয়েছিলেন প্রায় দেড় লাখ যাত্রী। দৈনিক এতটাই বেড়েছে মেট্রোর যাত্রীসংখ্যা। তার মধ্যে অনেকে আবার দ্বিতীয়াতেই প্যান্ডেলে ঢুঁ মেরেছেন।

পুজোতে ভিড় এড়াতে মেট্রোর প্রধান গেটে পড়বে শাটার, জানাল কর্তৃপক্ষ
পুজোতে ভিড় এড়াতে মেট্রোর প্রধান গেটে পড়বে শাটার, জানাল কর্তৃপক্ষ

পুজোতে ভিড় এড়াতে মেট্রোর প্রধান গেটে পড়বে শাটার, জানাল কর্তৃপক্ষ

13 30

পুজোর মুখে সেই সংখ্যাটা এখনই পৌঁছে গিয়েছে সাড়ে ছ’লাখ। এটা আরও অনেক বাড়বে পুজোর সময় বলেই মনে করা হচ্ছে। তাই ভিড়ের চাপ ঠেকাতে এবার প্রবেশ নিয়ন্ত্রণ করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ বলে সূত্রের খবর। স্মার্টগেট পর্যন্ত সাময়িক বন্ধ করার কথা ভাবা হচ্ছে। যাত্রী নিরাপত্তায় সাদা পোশাকের পুলিশ, মহিলা পুলিশ ঘুরবে ট্রেনে। পাশাপাশি মেট্রোর তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে আরও সচেতন হতে। কর্তৃপক্ষের বক্তব্য, কোনওভাবেই জোর করে মেট্রোয় উঠতে যাবেন না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত