নজরবন্দি ব্যুরো: গোটা ফুটবলবিশ্বে লিওনেল মেসি সমর্থকের সংখ্যা অগণিত। সেই তালিকায় রয়েছে কলকাতাও। ইতিপূর্বে আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতিম্যাচ খেলে গিয়েছিলেন। সেইসময় তাঁকে নিয়ে সমর্থকদের উচ্ছ্বাসের বাঁধ রীতিমতো ভেঙে গিয়েছিল।
আরও পড়ুন: এশিয়া কাপে ভাল খেলার ফল, আইসিসি ওয়ানডে ব়্য়াঙ্কিংয়ে দ্বিতীয় স্থান দখল করল ভারত
আবারও কি তেমন কোনও দৃশ্যের সাক্ষী হতে চলেছে শহর কলকাতা। সেটা আপাতত সময়ই বলতে পারবে। তবে সূত্রের খবর ফের কলকাতা ময়দানে পড়বে ফুটবল রাজপুত্রের পায়ের ছাপ। সব ঠিক থাকলে ফের কলকাতায় আসছেন লিওনেল মেসি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের মধ্যেই বড়সড় সিদ্ধান্ত জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। লা লিগা কর্তাদের সঙ্গে বৃহস্পতিবারই বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ-মমতা-সহ কলকাতার তিন প্রধানের সঙ্গে আলোচনায় লা লিগার কর্তারা বাংলার ফুটবলে বিনিয়োগের সিদ্ধান্তও নিয়েছেন। বঙ্গ ফুটবলের জন্য কলকাতার বুকে অ্যাকাডেমি গড়বে লা লিগা। খুব শীঘ্রই তাদের একটি প্রতিনিধি কলকাতায় আসবে। এই অ্যাকাডেমি গড়ার যাবতীয় ব্যবস্থা করবে রাজ্য সরকার।

সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় এসেছিল আর্জেন্টিনা দল। সেদিন যুবভারতীতেই মেসির হাতে তুলে দেওয়া হয় আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়কের আর্মব্যান্ড। ম্যাচে দুরন্ত খেলেওছিলেন মেসি-সহ গোটা দল। যাঁরা সেই ম্যাচ সামনে বসে প্রত্যক্ষ করেছিলেন, তাঁদের চোখে এখনও ভাসে ম্যাচ শেষের পর মেসির ভিকট্রি ল্যাপ।
ফের তিলোত্তমায় পা পড়তে চলেছে ফুটবল রাজপুত্রের, দিদির স্পেন সফরেই বড় সিদ্ধান্ত

বাংলার ফুটবলারদের উৎসাহ বাড়ানোর লক্ষ্যেই মেসিকে কলকাতায় আনার উদ্যোগ নিয়েছে লিগা কর্তৃপক্ষ। মেসি দীর্ঘদিন লা লিগায় খেলেছেন। আপাতত তিনি আমেরিকায় খেললেও লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। বলতে গেলে, লা লিগার সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনিই।



