জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে বুদ্ধি, যুক্তি, শিক্ষা, যোগাযোগ দক্ষতা এবং আর্থিক সাফল্যের কারক হিসেবে গণ্য করা হয়। আগামী ২৯ জুন জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি থেকে বুধ বক্রী চলন শুরু করতে চলেছে, যা চলবে ২৪ জুলাই পর্যন্ত। এই সময় কিছু রাশির জাতকদের জীবনে বড় পরিবর্তন এবং সাফল্যের সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা।
বুধের এই উলটো পথে গমন সাধারণত আত্মবিশ্লেষণ, পরিকল্পনা পুনর্বিবেচনা এবং আটকে থাকা কাজের সমাধানের সময় হিসেবে বিবেচিত হয়। তবে কয়েকটি রাশির জন্য এই সময় বিশেষভাবে শুভ ফল বয়ে আনতে পারে।


মেষ রাশি
বুধের বক্রী চলন মেষ রাশির জাতকদের আর্থিক অবস্থাকে আরও মজবুত করতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধান হতে পারে।
চাকরি বা পেশাগত জীবনে নতুন সুযোগ আসতে পারে। বন্ধুবান্ধব ও কাছের মানুষের সহযোগিতাও পাবেন। অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোতে পারে।
মিথুন রাশি
মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ হওয়ায় এই পরিবর্তনের ইতিবাচক প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হতে পারে। ভাগ্যের সহায়তায় একাধিক গুরুত্বপূর্ণ কাজে সাফল্য মিলতে পারে।


সম্মান, প্রতিপত্তি ও সামাজিক গ্রহণযোগ্যতা বাড়বে। বহুদিনের কোনও ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। আর্থিক সঞ্চয় বৃদ্ধির ইঙ্গিত মিলছে।
কন্যা রাশি
কন্যা রাশিরও অধিপতি বুধ। তাই বুধের বক্রী চলন এই রাশির জাতকদের জন্য উল্লেখযোগ্য সুফল নিয়ে আসতে পারে।
আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঋণের চাপ কমতে পারে এবং আর্থিক স্থিতি উন্নত হবে। পাশাপাশি দীর্ঘদিনের শারীরিক সমস্যা ও মানসিক উদ্বেগ থেকেও কিছুটা মুক্তি মিলতে পারে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের কর্মজীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবী ও ব্যবসায়ী— উভয়ের ক্ষেত্রেই উন্নতির নতুন সুযোগ তৈরি হতে পারে।
স্বাস্থ্যের উন্নতি, সম্পদ বৃদ্ধি এবং আধ্যাত্মিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ বাড়তে পারে। তীর্থযাত্রা বা ধর্মীয় ভ্রমণের সম্ভাবনাও রয়েছে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধের বক্রী চলন অনেক সময় অপ্রত্যাশিত পরিবর্তন নিয়ে আসে। তবে মেষ, মিথুন, কন্যা এবং কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়টি আর্থিক উন্নতি, কর্মজীবনের অগ্রগতি এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে আসতে পারে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



