ভোটের পর উবে গিয়েও ফের রাজনীতির আঙিনায় মেগাস্টার, BJP-র বিশেষ পদে মিঠুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ব্রিগেডের জনসভায় নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুপারস্টার মিঠুন। ভোট প্রচারে রাজ্য জুড়ে ঘুরেছেন। এমনকী, প্রচার পর্বে জনতার অনুরোধে বলা তাঁর ছবির হিট সংলাপ বলার জন্য কোর্টে ছুটতে হয়েছিল তাঁকে। তবে ভোটের পর আর এই রাজ্যে দেখা যায়নি তাঁকে। কিন্তু এবার বিজেপির জাতীয় সংগঠনে বিশেষ দায়িত্ব পেলেন তিনি।

আরও পড়ুনঃ বাম আমলের মামলায় গ্রেফতারি পরোয়ানা, আত্মসমর্পণ করলেন সুব্রত মুখোপাধ্যায়।

প্রাক্তন সাংসদ তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী এবার বিজেপি-র জাতীয় কর্মসমিতিতে জায়গা পেলেন। শুধু তাই নয় ওই কমিটিতে আছেন তৃণমূল থেকে আসা আরও ২ নেতা। তাঁরা হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী।

ভোটের পর উবে গিয়েও ফের রাজনীতির আঙিনায় মেগাস্টার

বিজেপি-র জাতীয় কার্যসমিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশী, বিজেপি-র প্রাক্তন সভাপতি রাজনাথ সিংহ, অমিত শাহ, নিতিন গডকড়ী, প্রাক্তন রেলমন্ত্রী পীযূষ গয়াল রয়েছেন। সেই সঙ্গেই রয়েছেন মিঠুন। জায়গা পেয়েছেন অভিনেত্রী-সাংসদ হেমা মালিনীও।

ভোটের পর উবে গিয়েও ফের রাজনীতির আঙিনায় মেগাস্টার

ভোটের পর উবে গিয়েও ফের রাজনীতির আঙিনায় মেগাস্টার

অভিনেতা মিঠুন চক্রবর্তী ভোটের পরে রাজনীতি নিয়ে সেভাবে আর আগ্রহ দেখাননি। ফিরে গেছেন অভিনয়ের জগতে। ফলে তাঁর নাম এই তালিকায় থাকায় এটা পরিষ্কার, বিজেপি ছাড়ছে না তাঁকে। আবার কেও কেও মনে করছেন এবার কি তাহলে ফের একবার সরাসরি রাজনীতির মাঠে মানবেন মিঠুন?

ফের রাজনীতির আঙিনায় মেগাস্টার
ফের রাজনীতির আঙিনায় মেগাস্টার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর