সংশোধনী নাগরিকত্ব আইন বা সিএএ সম্প্রতি দেশজুড়ে চালু হয়েছে। দীর্ঘ চার বছর পর দেশে এই আইন বলবৎ হলো। সিএএ লাগু করার পর থেকেই বিরোধিতার মুখে পড়েছে দেশের কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন এবং কেরালার মুখ্যমন্ত্রী বিজয়ন এই আইনের বিরোধিতা করেছেন।
আরও পড়ুন: মহিলাদের ওপর নির্যাতন আর মেনে নিতে পারছিলাম না, ‘ঘরওয়াপসি’ অর্জুনের, সঙ্গে দিব্যেন্দু



দেশজুড়ে এই আইন নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এত বাধা-বিপত্তির পরেও এই আইন লাগু করার ব্যাপারে বদ্ধপরিকর কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। এই আইন নিয়ে আজি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মুসলিম কমিউনিটি। সিএএ এর বিরোধিতা যখন দেশজুড়ে তোলপাড় ঠিক সেই সময়ই এই আইনের বিরোধিতা করল বাংলা পক্ষ। আর এই আইনের বিরোধিতা করেই আগামী ১৬ ই মার্চ শনিবার বিকেল ঠাকুরনগরে বড় সভা করতে চলেছে বাঙালির এই সংগঠন।

এই সভার মুখ্য বিষয় হলো সিএএ আইন কেন্দ্রীয় সরকার করেছে এই কাগজ মতুয়া, নমঃশূদ্র ও সমস্ত উদ্বাস্তু বাঙ্গালীদের পড়ে শোনানো হবে। এই আইনের মধ্যে কি আছে তা একে বোঝানো হবে। সেই সঙ্গে সেই দিনই বাংলা পক্ষের পক্ষ থেকে বিজেপি সাংসদ কথা মন্ত্রী শান্তনু ঠাকুর কে এক বিতর্ক সভায় আসার জন্য আহ্বান করা হয়েছে।


CAA নিয়ে প্রশ্ন তুলে ঠাকুরনগরে বড় সভা বাংলা পক্ষর

বাংলা পক্ষের এই উদ্যোগে আইনের পক্ষ নিয়ে শান্তনু ঠাকুর আমি ১৬ তারিখ ঠাকুরনগরের সেই মঞ্চে আসছেন কিনা সেটা সময় বলবে। কিন্তু বাংলা পক্ষের এই উদ্যোগ এই আইনের কোনখানুপুঙ্খ আরো ভালোভাবে পারবেন সাধারণ মানুষ তা বলাই যায়।







