Measles Outbreak: হু হু করে বাড়ছে হামের প্রকোপ, মৃত ১ শিশু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মুম্বাইতে হু হু করে বাড়ছে হামের প্রকোপ। এখনও পর্যন্ত বাণিজ্যনগরীতে হামে মোট ১২৫ জন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে। রিপোর্টে অনুযায়ী, মুম্বইয়ের নল বাজার এলাকার বাসিন্দা এক শিশু কস্তুরবা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সোমবার তার মৃত্যুর খবর পাওয়া যায়।

আরও পড়ুন: ডেঙ্গি ইস্যুতে রণক্ষেত্র পুরসভা, মেয়রের দফতরের সামনে বাম-বিজেপির বিক্ষোভ

চিকিত্‍সকদের মতে, হাম ব্রঙ্কোপনিউমোনিয়ার সঙ্গে তীব্র রেনাল ফেলিওর ও সেপ্টিসেমিয়া হওয়ায় শিশুটি মারা যায়। এই মৃত্যুর পরই চিকিত্‍সকদের উদ্বেগ আরও বেড়ে গিয়েছে। পুরনিগমের বুলেটিনে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে অন্তত ৯৯টি শিশু ও এই বছরের জানুয়ারি থেকে মোট ১২৬জন শিশু এই মারাত্মক ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়েছে।

হু হু করে বাড়ছে হামের প্রকোপ, মৃত ১ শিশু
হু হু করে বাড়ছে হামের প্রকোপ, মৃত ১ শিশু

হামে আক্রান্ত শিশুদের চিকিত্‍সার জন্য বিএমসি কস্ত্তুরবা হাসপাতালে একটি আলাদা স্পেশাল ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। বুলেটিনের তথ্য অনুসারে, ৪ থেকে ১৪ নভেম্বরের মধ্যে হামের মত মারাত্মক ভাইরাসজনিত রোগের উপসর্গ নিয়ে প্রায় ৬১জন শিশু ওই হাসপাতালে ভরতি রয়েছে। তাদের মধ্যে ১২ জনকে সোমবার হাসপাতলে ভরতি করা হয়েছি। তাদের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে।

হু হু করে বাড়ছে হামের প্রকোপ, আক্রান্ত হয়েছে ১২৫ শিশু

ham 2উল্লেখ্য অভিভাকদের অবিলম্বে ৯ থেকে ১৬ বছরের কিশোর-কিশোরীদের হামের টিকা নেওয়ার ব্যবস্থা করানোর আর্জি জানানো হয়েছে। পাশাপাশি জ্বর, সর্দি, কাশির পাশাপাশি শরীরে র‌্যাশ দেখা দিলে সঙ্গে সঙ্গে শিশুদের নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর