নজরবন্দি ব্যুরোঃ ‘খুনের চক্রান্ত বলব না!’ মহম্মদ সেলিমের গাড়িতে সজোরে ধাক্কা পেছন থেকে। আজ ভয়ানক বিপর্যয় থেকে থেকে রক্ষা পেলেন সিপিআইমের প্রাক্তন সাংসদ। বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর গাড়ি। চোট পেয়েছেন মহম্মদ সেলিম এবং গাড়ির চালক। তবে আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ আবেদনের ভিত্তিতে বাড়ির কাছে বদলি। শিক্ষকদের সুখবর শিক্ষামন্ত্রীর।


আজ SFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দেন মহম্মদ সেলিম। সেখান থেকে ফেরার পথেই ভয়ানক দূর্ঘটনার কবলে পরে মহম্মদ সেলিমের গাড়ি। সিগন্যালে দাঁড়ানো অবস্থায় প্রাক্তন সাংসদের গাড়িতে সজোরে ধাক্কা মারে একতি সরকারি বাস।
‘খুনের চক্রান্ত বলব না!’ মহম্মদ সেলিমের গাড়িতে পেছন থেকে সজোরে ধাক্কা মারে একটি সরকারি বাস। সিপিআইএম পলিটব্যুরো মেম্বার এবং তাঁর গাড়ির চালক সামান্য আহত হয়েছেন। গাড়িটির যথেষ্ট ক্ষতি হয়েছে। মহম্মদ সেলিম জানিয়েছেন, সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক সরকারি বাস হঠাৎ আমার গাড়িতে বেশ জোরেই আঘাত করে।

গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও আমি এবং আমার সহযাত্রী গাড়ি চালকের কোনরকম আঘাত লাগেনি। “আমাকে খুন করার চেষ্টা হচ্ছে” বলে ঘটনাকে কারো কারো মত অতিরঞ্জিত করতে চাই না। তবে সরকারের অবশ্যই পদক্ষেপ নিতে হবে। সরকারি বাসের চালক এমন প্রশিক্ষণপ্রাপ্ত অদক্ষ ব্যক্তি হবেন কেন?


উল্লেখ্য, আজ SFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে প্রকাশিত হলো বর্তমান শিক্ষার হালহকিকত নিয়ে বিকল্পের ইস্তেহার। ‘মহামারীর শিক্ষা ও শিক্ষায় মহামারী ‘বইটি প্রকাশ করেন প্রাক্তন সাংসদ। জানা গেছে এসএফআই রাজ্য কমিটির দফতর, জেলা দফতর সমূহ ও এনবিএ’র বিপণি কেন্দ্রে এই বইটি পাওয়া যাবে।








