May Day: ১ মে কেন শ্রমিক দিবস পালন করা হয়, কবে কোন দেশে সূচনা, জানুন..

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ ১ মে, ২০২৩। পয়লা মে দিনটির ইতিহাসের পাতায় একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। দিনটির পিছনে রয়েছে বিশেষ গুরুত্ব।

আরও পড়ুন: ARYAN KHAN: বলিউডে বাদশার পুত্রের বিনোদনের জগতে অভিষেক, কিন্তু প্রথম কাজেই বড়সড় হোঁচট জুনিয়ার খানের

১ মে কেন শ্রমিক দিবস পালন করা হয়, মে দিবসের নানা ইতিহাস জেনে নিন
১ মে কেন শ্রমিক দিবস পালন করা হয়, মে দিবসের নানা ইতিহাস জেনে নিন

১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত করেছিলেন। শুরু হয়েছিল আন্দোলন। শ্রমিকদের তরফে পুলিশের উপর বোমা ছোড়া হলে পুলিশ পাল্টা গুলিবাজি শুরু করে। এই ঘটনায় প্রায় ১২ জন শ্রমিক নিহত হন।

১ মে কেন শ্রমিক দিবস পালন করা হয়, মে দিবসের নানা ইতিহাস জেনে নিন
১ মে কেন শ্রমিক দিবস পালন করা হয়, মে দিবসের নানা ইতিহাস জেনে নিন

১ মে কেন শ্রমিক দিবস পালন করা হয়, মে দিবসের নানা ইতিহাস জেনে নিন

১৮৮৯ সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়। রেমণ্ড ল্যাভিনে ১৮৯০ সাল থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব দেন। ১৮৯১ সালে মে দিবস স্বীকৃতি পায়। ১৯০৪ সালে আমস্টারডাম শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে এই প্রস্তাব গৃহীত হয়। দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবি আদ্যের জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বজুড়ে পয়লা মে তারিখে মিছিল ও শোভাযাত্রার আয়োজন করা হয়। এই সম্মেলনেই মে মাসের ১ তারিখ ‘বাধ্যতামূলকভাবে কাজ না করার’ সিদ্ধান্ত গ্রহণ করে।

১ মে কেন শ্রমিক দিবস পালন করা হয়, মে দিবসের নানা ইতিহাস জেনে নিন

বিশ্বজুড়ে ৮০ টিরও অধিক দেশে মে দিবস পালন করা হয়। চেন্নাইয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লাল পতাকা উত্তোলন করা হয়। ১৯২৩ সাল থেকে ভারতেও এই দিনটি পালন করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর