ARYAN KHAN: বলিউডে বাদশার পুত্রের বিনোদনের জগতে অভিষেক, কিন্তু প্রথম কাজেই বড়সড় হোঁচট জুনিয়ার খানের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের বাদশা পুত্র আরিয়ান এবার বিনোদন জগতে প্রবেশ করলেন। তবে বাবার মতো অভিনেতা হিসেবে নয়, পরিচালক হিসেবে পা রাখলেন আরিয়ান। কিন্তু ব্যর্থ হলেন তিনি। ছোটবেলা থেকে প্রচারের আলো পড়েছে তার ওপর। কারণ তিনি শাহরুখ খানের পুত্র। তিনি পেশা হিসেবে কি বেছে নেবেন তা নিয়ে জনমহলে কৌতূহল ছিলই।

আরও পড়ুনঃ সারেগামাপা খ্যাঁত সৌম্যর বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ তুলল প্রাক্তন স্ত্রী, কি বলছে গায়ক!

Fans Come Up With Crazy Theories After Aryan Khan Spotted Smiling For The First Time Ever

তবে আরিয়ান খান অভিনয়কে বেছে নেননি। তিনি ছোট থেকেই চাইতেন পরিচালক হতে, এক সাক্ষাৎকারে জানান তিনি। এবং সেই মতো চিত্রনাট্য নিয়ে তিনি তার প্রথম কাজ শুরু ও করে দিয়েছেন। তবে সাফল্য পাননি আরিয়ান খান। হয়তো এখনও অনেক সময় লাগবে তার দিনের আলো দেখতে এমনটাই মনে করেন নেটনাগরিকরা।

Shah Rukh Khan's Friend Viveck Vaswani Addresses Actor's Silence On Aryan Khan's Arrest

তবে শুধু চিত্রনাট্য নিয়েই থেমে থাকেননি খান পুত্র। নিজের পোশাকের ব্র্যান্ডও লঞ্চ করেছেন আরিয়ান খান। এবং এটি তার চিত্রনাট্য নিয়ে কাজ করার আগেই। তাই এই ব্র্যান্ডের নাম ‘ডি’ইয়াভল এক্স’। এই ব্র্যান্ডে সমস্ত ‘লাক্সারি স্ট্রিটওয়্যার’ পাওয়া যাবে। নেটনাগরিক রা জানায় ‘‘এই পোশাকের ব্র্যান্ড ধনীদের জন্যও নয়। এই পোশাক কিনে পরবেন একমাত্র তাঁরাই, যাঁরা পোশাক পরেন শুধু মাত্র তার ব্র্যান্ড ও দাম দেখানোর জন্য।’’

বলিউডে বাদশার পুত্রের বিনোদনের জগতে অভিষেক, নিজের পোশাকের ব্র্যান্ডও লঞ্চ করেছেন আরিয়ান খান

Aryan Khan feels working with his father Shah Rukh Khan is never challenging; says the 'Pathaan' star makes everyone's job easier on set | Hindi Movie News - Times of India

ইতিমধ্যে ৩০ সে এপ্রিল সেই ব্র্যান্ডের পোশাক প্রকাশ্যে এসেছে। তবে সেই পোশাকের দাম শুনলে আঁতকে উঠবে সমস্ত সাধারণ মানুষ। যা কোন সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। ওই ব্র্যান্ডের একটি জ্যাকেটের দাম প্রায় দুই লক্ষ টাকা। এবং একটি টি-শার্ট এর দাম ২০ হাজারের বেশি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর