নজরবন্দি ব্যুরোঃ সারেগামাপা খ্যাঁত সৌম্য কে প্রায় অনেকেই চেনেন। এই রিয়্যালিটি শো জিতে সে জনসমাজে জনপ্রিয়তা পায়। ইন্ডিয়ান আইডলেও অত্যন্ত জনপ্রিয় তার গান। তার লোকগান সকলের অত্যন্ত প্রিয় ও অত্যন্ত জনপ্রিয়। সামাজিক মাধ্যমেও অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। সম্প্রতি তার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ তুলল তারই প্রাক্তন স্ত্রী। এবং এর পরই সে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিল। গান ছেড়ে দিচ্ছে সৌম্য।
আরও পড়ুনঃ পার্টি থাকবে কি না সেটা আগে দেখুক, অভিষেককে খোঁচা দিলীপের

রবিবার তার সামাজিক মাধ্যম থেকে তিনি একটি পোস্ট করেন। সেখানে লেখা ছিল ” দয়া করে কেউ কল করবেন না!!! আমি শান্তিতে চলে যেতে চাই এরপর, অনেক যুদ্ধ করলাম……সমাজের সাথে, আজ হার মেনে নিয়েছি…! আর পারছিনা……অনেক লড়লাম…অনেক অনেক অনেকটা। একটা মেয়ের একটা মিথ্যে কথা এত বড় হতে পারে…যে একটা পুরুষ মানুষ মানুষের জীবনের সংজ্ঞা বদলে দেয়…, তা বেশ!!! তোমরা জিতে গেছো আমি হার মানছি!!!! I Am Looser!!!!!!!!!!!
সারেগামাপার মঞ্চ থেকে সৌম্যর প্রাক্তন স্ত্রীর রূপসা চক্রবর্তীর পরিচয় হয়। এর পর থেকেই তাঁদের সম্পর্কের ঘনিস্ততা বাড়ে। এবং পরবর্তী কালে তার সঙ্গে গায়কের বিয়ে হয়। তবে এই সম্পর্কে বেশিদিন ছিলেননা তাঁরা। তাঁদের সম্পর্কে ফাটল ধরে। রূপসা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ও তুলেছিল।
সারেগামাপা খ্যাত সৌম্যর বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ তুলল প্রাক্তন স্ত্রী, , রূপসা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ও তুলেছিল
সেই নিয়েও পোস্ট করেছিলেন সৌম্য কিন্তু পরে অবশ্য তা ডিলিট করে দেন সেটি। তবে রোববার যা পোস্ট করেছেন গায়ক তা থেকে বোঝা যাচ্ছে যে তিনি তার প্রাক্তন স্ত্রী কে নিশানা করেই সমস্ত টা লিখেছেন। এবার তার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগের জন্য নিজের পেশা থেকে সরে এলেন গায়ক।



