টিকিট না পেয়ে অভিমানী মৌসম, এবার কি তবে কংগ্রেসে?

কংগ্রেসের সাথে যোগাযোগ করেন হতাশ মৌসম। সঙ্গ ছেড়েছেন তার অনুগামীরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই লোকসভা নির্বাচন। ঘোষণা হয়ে গেছে দিনক্ষণ। ১০ মার্চ ব্রিগেডের ময়দান থেকে পুর্ণাঙ্গ ঘোষণা করে দিয়েছে শাসকদল। প্রার্থীরা জোরকদমে নেমে পড়েছেন প্রচারে। এবার অভিমানী তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর। উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে প্রত্যাশা ছিল । কিন্তু ওই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে।

টিকিট না পেয়ে অভিমানী মৌসম, এবার কি তবে কংগ্রেসে?

আরও পড়ুন : ডিজির পর এবার জেলাশাসকদের বদলি, বাংলার ৪ জেলাশাসকদের সরাল নির্বাচন কমিশন

২০১৯ এর লোকসভায় বিজেপির খগেন মুর্মুর কাছে হেরে যান তিনি। সেই কারণে আর টিকিট পান নি। এই বিষয়ে তিনি বলেছেন, “আমি উত্তর মালদহর দুবারের সাংসদ। অবশ্যই আমার প্রত্যাশা ছিল। যেহেতু একই পরিবার থেকে দু’জন দাঁড়িয়েছিলাম সেই কারণে ভোট ভাগাভাগি হয়ে যায়। আমি ভেবেছিলাম টিকিট পেলে জিতব। বিজেপিকে হারাব ভেবেছিলাম। তবে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়েছে দল। ভাল কথা। কিন্তু দলের একজন সৈনিক হিসাবে সেই সিদ্ধান্তকে মেনে নিতে হবে।”

টিকিট না পেয়ে অভিমানী মৌসম, এবার কি তবে কংগ্রেসে?
টিকিট না পেয়ে অভিমানী মৌসম, এবার কি তবে কংগ্রেসে?

টিকিট না পেয়ে অভিমানী মৌসম, এবার কি তবে কংগ্রেসে?

তবে টিকিট না পাওয়ার পর জল্পনা শোনা যাচ্ছিল দলবদলের। সুত্রের খবর, কংগ্রেসের সাথে যোগাযোগ করলেও কংগ্রেস তাকে ফিরিয়ে দেয়। তারপর থেকে আরও হতাশ মৌসম। সঙ্গ ছেড়েছেন তার অনুগামীরা। প্রসঙ্গত, ২০২৬ সাল পর্যন্ত তার সাংসদ পদে থাকার কথা। দলবদলের জল্পনা ভিত্তিহীন বলে দাবী করে মৌসম বলেন, দলের সৈনিক হিসাবে কাজ করব। প্রসূনের হয়ে প্রচার করব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর