নতুন রূপে ফিরছে Maruti Suzuki Brezza! শক্তিশালী ইঞ্জিন, আধুনিক ফিচারে শুরু বুকিং, লঞ্চ ২৪ জুলাই

ভারতে ২৪ জুলাই আত্মপ্রকাশ করতে চলেছে Maruti Suzuki Brezza Facelift Edition। লঞ্চের আগেই শুরু হয়েছে বুকিং। নতুন সংস্করণে আরও শক্তিশালী ইঞ্জিন, আপডেটেড কেবিন এবং একাধিক আধুনিক ফিচার যোগ হতে পারে বলে জোর জল্পনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

Maruti Suzuki Brezza Facelift Edition-কে ঘিরে দেশের গাড়ির বাজারে বাড়ছে আগ্রহ। প্রায় চার বছর পর জনপ্রিয় কমপ্যাক্ট এসইউভির আপডেটেড সংস্করণ আনতে চলেছে মারুতি সুজুকি। সংস্থার ঘোষণা অনুযায়ী, ২৪ জুলাই ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে নতুন Brezza Facelift Edition। এর আগেই Maruti Suzuki Arena শোরুম এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে শুরু হয়ে গিয়েছে বুকিং প্রক্রিয়া।

২০২২ সালে দ্বিতীয় প্রজন্মের Brezza বাজারে আনার পর এটাই এই মডেলের সবচেয়ে বড় আপডেট হতে চলেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, গাড়ির এক্সটেরিয়রে খুব বড় পরিবর্তন না এলেও ইঞ্জিন, কেবিন এবং প্রযুক্তিগত দিক থেকে একাধিক গুরুত্বপূর্ণ আপগ্রেড দেখা যেতে পারে।

আরও শক্তিশালী ইঞ্জিনের সম্ভাবনা

অটোমোবাইল মহলের জল্পনা, নতুন Brezza Facelift Edition-এ বর্তমানে Maruti Suzuki Fronx-এ ব্যবহৃত ১.০ লিটার BoosterJet টার্বো-পেট্রোল ইঞ্জিন দেওয়া হতে পারে। এই তিন সিলিন্ডারের ইঞ্জিন সর্বোচ্চ ১০০ বিএইচপি শক্তি এবং ১৪৮ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এর সঙ্গে ৬-স্পিড গিয়ারবক্স দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

তবে শুধুমাত্র টার্বো-পেট্রোল নয়, বর্তমান ১.৫ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন এবং CNG ভ্যারিয়েন্ট-এর বিকল্পও রাখা হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও সংস্থার পক্ষ থেকে ইঞ্জিন সংক্রান্ত পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন এখনও প্রকাশ করা হয়নি।

ডিজাইনে সূক্ষ্ম পরিবর্তন, কেবিনে বড় আপগ্রেড

বাইরের ডিজাইনে সামান্য পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। নতুন বাম্পার, নতুন নকশার অ্যালয় হুইল এবং আপডেটেড LED লাইটিং ইউনিট দেখা যেতে পারে।

অন্যদিকে কেবিনে থাকতে পারে আরও আধুনিক প্রযুক্তির ছোঁয়া। প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন Brezza Facelift Edition-এ ১০.১ ইঞ্চির ইনফোটেনমেন্ট ডিসপ্লে, Level 2 ADAS, ফ্রন্ট পার্কিং সেন্সর এবং অ্যাম্বিয়েন্ট লাইটিং-এর মতো প্রিমিয়াম ফিচার যুক্ত হতে পারে। তবে এই ফিচারগুলির বিষয়ে মারুতি সুজুকির আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

কোন গাড়িগুলিকে টক্কর দেবে?

ভারতের কমপ্যাক্ট এসইউভি সেগমেন্টে নতুন Brezza Facelift Edition-এর প্রতিদ্বন্দ্বী হবে Hyundai Venue, Tata Nexon, Kia Sonet, Kia Syros এবং Skoda Kylaq-এর মতো মডেল।

বুকিং শুরু, দাম এখনও ঘোষণা হয়নি

মারুতি সুজুকি ইতিমধ্যেই নতুন Brezza Facelift Edition-এর বুকিং শুরু করেছে। আগ্রহী ক্রেতারা ১১,০০০ টাকা টোকেন মানি দিয়ে গাড়িটি প্রি-বুক করতে পারবেন। তবে গাড়ির চূড়ান্ত দাম ২৪ জুলাই লঞ্চের দিনই ঘোষণা করা হবে

সব মিলিয়ে, নতুন ইঞ্জিন, আপগ্রেডেড প্রযুক্তি এবং আধুনিক ফিচারের হাত ধরে Maruti Suzuki Brezza Facelift Edition কমপ্যাক্ট এসইউভি বাজারে নতুন প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে। এখন নজর লঞ্চের দিন সংস্থা কী কী চমক সামনে আনে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন