প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার! চেহারায় বড় চমক, কবে লঞ্চ, দাম কত?

মারুতির টিজারে ধরা দিল নতুন ব্রেজা ফেসলিফ্টের স্পোর্টি লুক, রেড অ্যাকসেন্ট গ্রিল, পাপড়ি-নকশার অ্যালয় হুইল ও সম্পূর্ণ ডিজিটাল কেবিন— বুকিং শুরু ১১ হাজার টাকায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নয়াদিল্লি: অবশেষে বহু প্রতীক্ষিত মুহূর্তের অবসান ঘটালো মারুতি সুজুকি। সাব-কমপ্যাক্ট SUV সেগমেন্টের বাজি ধরে মঙ্গলবার প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের প্রথম টিজার। ই-২০ পেট্রোল বিতর্কের আবহে এই গাড়ির লুক ও প্রযুক্তি নিয়ে ক্রেতামহলে যে কৌতূহল তুঙ্গে ছিল, সেই আগুনে ঘৃতাহুতি দিয়ে মারুতি স্পষ্ট জানিয়ে দিল— বক্সি লুক বজায় রেখেও গাড়িতে আসছে একাধিক আধুনিক বদল। জুলাইয়ের শেষে (সম্ভাব্য ২৪ জুলাই) গাড়িটি লঞ্চ হতে পারে বলে সূত্রের খবর, ইতিমধ্যেই ১১ হাজার টাকার টোকেন অ্যামাউন্টে বুকিং শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন