পর্দায় ফের ‘শিবানী শিবাজি রায়’! কবে প্রেক্ষাগৃহে আসছে রানি মুখোপাধ্যায়ের মর্দানি 3?

ফের শিবানী শিবাজি রায় রূপে রানি মুখোপাধ্যায়। যশরাজ ফিল্মস ঘোষণা করল মর্দানি 3-এর মুক্তির দিন—৩০ জানুয়ারি। পোস্টারেই ইঙ্গিত ভয়ংকর নতুন মিশনের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নারী নির্যাতন আর পাচারের অন্ধকার জগৎ ভেঙে আবারও লড়াইয়ে নামছেন শিবানী শিবাজি রায়। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির দিন ঘোষণা হল বলিউডের জনপ্রিয় কপ-ড্রামা ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি মর্দানি 3-এর। পুলিশের ইউনিফর্মে ভয়ডরহীন রূপে ফের বড় পর্দায় ফিরছেন Rani Mukerji।

যশরাজ ফিল্মস শনিবার অফিসিয়ালি জানিয়ে দিয়েছে, আগামী ৩০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মর্দানি 3। প্রযোজনা সংস্থার ইনস্টাগ্রাম হ্যান্ডলে প্রকাশিত নতুন পোস্টারেই স্পষ্ট—এ বারও নিখোঁজ মেয়েদের উদ্ধারে ভয়ংকর এক অভিযানে নামছে শিবানী শিবাজি রায়।

- Advertisement -

পোস্টারের ক্যাপশনে লেখা, “সব মেয়েকে উদ্ধার না করা পর্যন্ত সে থামবে না।” ছবিতে রানিকে দেখা যাচ্ছে বন্দুক হাতে দৃঢ় দৃষ্টিতে বসে থাকতে। তাঁর পিছনে একাধিক কিশোরী মেয়ের মুখ—যাদের গায়ে বড় করে লেখা ‘Missing’। ইঙ্গিত স্পষ্ট, আবারও নারী পাচার চক্রের বিরুদ্ধে এক কঠিন লড়াইয়ের গল্প বলবে এই ছবি।

প্রথমে শোনা গিয়েছিল, ফেব্রুয়ারির শেষ দিকে মুক্তি পেতে পারে ছবিটি। কিন্তু নির্মাতারা সেই পরিকল্পনা বদলে মুক্তির দিন এগিয়ে এনেছেন। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসে ভাসছেন অনুরাগীরা। কেউ লিখছেন, “এই কামব্যাকের জন্যই অপেক্ষা ছিল”, আবার কেউ জানতে চাইছেন—“ট্রেলার কবে?”

এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন Abhiraj Minawala। প্রযোজক Aditya Chopra। আগেই রানি জানিয়েছিলেন, মর্দানি 3 আগের দুই কিস্তির তুলনায় আরও ডার্ক, আরও ভয়াবহ এবং আরও অ্যাকশন-প্যাকড হতে চলেছে। যদিও গল্পের খুঁটিনাটি এখনও গোপন রেখেছেন নির্মাতারা।

২০১৪ সালে মুক্তি পাওয়া মর্দানি এবং ২০১৯-এর মর্দানি 2—দু’টিই বক্স অফিসে ও সমালোচকদের কাছে সাফল্য পেয়েছিল। এই ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই হিন্দি সিনেমার সবচেয়ে সফল নারী-প্রধান কপ-ড্রামাগুলির অন্যতম। উল্লেখ্য, রানিকে শেষ দেখা গিয়েছিল Mrs Chatterjee vs Norway ছবিতে, যে ছবির জন্য তিনি তাঁর কেরিয়ারের প্রথম জাতীয় পুরস্কারও পান।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর