মারাদোনার সই জাল করেছেন তারই ব্যক্তিগত চিকিৎসক, তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মারাদোনার সই জাল করেছেন তারই ব্যক্তিগত চিকিৎসক, তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য। ফুটবল রাজপুত্রের সই নকল করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছিলেন তাঁর ব্যক্তিগত ডাক্তার। সম্প্রতি এক তদন্তের পর এমনটাই জানাচ্ছেন তদন্তকারীদল। রিপোর্ট প্রকাশ্যে আসতেই অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছেন মারাদোনা ভক্তরা।

আরও পড়ুনঃ স্বাস্থ্যসাথী কার্ড পাননি? মুশকিল আসান করতে হাজির স্বয়ং মুখ্যমন্ত্রী।

গতবছর ২৫ নভেম্বর মাত্র ৬০ বছর বয়সে প্রয়াত হন ফুটবল রাজপুত্রের। তাঁর মৃত্যুতে শোকাহত হন গোটা বিশ্ব। কিন্তু মৃত্যুর পর পরই বিশ্বকাপ জয়ী ফুটবলারের সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধে। জল এতটাই গড়ায় যে বিবাদ আদালতে টেনে নিয়ে যায় তাঁর স্ত্রী ও সন্তানরা। সেখান থেকেই শুরু হয় তদন্ত।

জানা গেছে, অনেক আগে থেকেই লিয়োপোল্ডো লিউক মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োজিত ছিলেন। আর্জেন্টিনার তদন্তকারীরা জানিয়েছেন, মারাদোনার মেডিক্যাল রেকর্ড হাতানোর জন্য তাঁর সই জাল করেছিলেন লিউক। তাঁর বাড়ি এবং ব্যক্তিগত চেম্বারে তল্লাশি চালানোর সময়েই এই তথ্য পাওয়া গিয়েছে। মারাদোনার মৃত্যুর পর থেকেই তদন্তের দাবিতে সরব হয়েছিলেন তাঁর মেয়ে এবং অনুরাগীরা।

মারাদোনার সই জাল করেছেন তারই ব্যক্তিগত চিকিৎসক, তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য। দাবি মেনে তদন্ত শুরু করে আর্জেন্টিনার স্থানীয় প্রশাসন। যদিও মারাদোনার মৃত্যুর পর থেকেই নিজের প্রতি ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন লিউক। বলেছিলেন, মারাদোনাকে সবথেকে বেশি চেনেন বলেই তাঁকে আক্রমণ করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর