Maradona: হত্যা করা হয়েছিল মারাদোনাকে! বিচার হবে আটজন চিকিৎসককে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবান্দি ব্যুরোঃ ২০২০ সালের ২৫ নভেম্বর তিনি প্রয়াত হন। তারপর প্রায় দেড় বছর কেটে গিয়েছে। তবু দিয়েগো মারাদোনার মৃত্যু স্বাভাবিক বলে মনে করছে না আদালত। সেই জন্য আদালত জানিয়ে দিল, ফুটবলের রাজপুত্রের সঙ্গে জড়িত আটজন চিকিৎসককে কাঠগড়ায় দাঁড়াতে হবে।

আরও পড়ুনঃ দুদিন ধরে মৃত দিদিমার দেহ আঁকড়ে অবলা নাতনী, রবিনসন স্ট্রীটের ছায়া এবার দক্ষিন দিনাজপুরে

বোঝাতে হবে, তাঁদের চিকিৎসায় কোনও গাফিলাতি ছিল না। মারাদানোর মৃত্যুর পেছনের ঘটনা নিয়ে তদন্ত শেষে বুধবার এই রায় দেওয়া হয়। আর্জেন্টিনার আদালতে বিচার হবে অভিযুক্তদের। ২৩৬ পৃষ্ঠার সেই মামলার দায়িত্বে থাকা বিচারক রায়ে বলেছেন, অভিযুক্ত প্রত্যেকের আচরণ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে প্রশ্নবিদ্ধ এবং তাদের কার্যকলাপ ঘটনাকে ক্ষতিকারক পথে এগিয়ে নিয়েছে ও ভূমিকা রেখেছে।

25 10

অভিযুক্তদের তালিকায় রয়েছেন মারাদোনার ব্যক্তিগত নিউরোসার্জন লিওপোল্ড লুপে, মনোবিদ অগাস্টিনা কসচভ এবং মনোবিজ্ঞানী কার্লোস দিয়াজ। অপরাধ প্রমাণিত হলে প্রত্যেকের ৮-২৫ বছর পর্যন্ত জেল হাজত হতে পারে।

হত্যা করা হয়েছিল মারাদোনাকে! বিচার হবে আটজন চিকিৎসককে

আপাতত অভিযুক্তদের দেশ ছাড়তে বারণ করা হয়েছে। ৩১ মে থেকে ১৪ জুনের মধ্যে তদন্তে ডাকলেই হাজিরা দিতে হবে তাঁদের। উল্লেখ্য, মারাদোনার মৃত্যুর পর বিশেষজ্ঞদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

27 7

হত্যা করা হয়েছিল মারাদোনাকে! বিচার হবে আটজন চিকিৎসককে

সেই রিপোর্টেই বলা হয়েছে, মারাদোনার চিকিৎসায় একাধিক ক্ষেত্রে গাফিলতি ছিল। মৃত্যু নিশ্চিত জেনেও অগ্রিম চিকিৎসা করানো হয়নি। কার্যত মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছিল কিংবদন্তিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন