ট্রেন বাতিল এখন যেন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ব্যস্ত সময়ে ট্রেনের পরিষেবা না থাকায় যাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়। এখন আবার ভোটের সময় তারমধ্যেই কাঠফাটা রোদ ও অস্বস্তি। এই সময়েই শিয়ালদহ শাখায় বাতিল একাধিক ট্রেন (Train Cancelled)। টানা ২০ দিন চূড়ান্ত ভোগান্তির মধ্যেই কাটবে যাত্রীদের।



আরও পড়ুন: পাঁচ বছর অক্লান্ত পরিশ্রম করেছেন, জনতার দরবারে সুকান্তকে রেকর্ড ভোটে জেতানোর আর্জি মোদীর
জানা গিয়েছে, শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) আগামী ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত বহু লোকাল বাতিল করা হয়েছে। এই ক’দিন বেশ কয়েকটি প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও ওভারহেড তারের কাজ হবে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এছাড়াও রেল সূত্রে খবর, যাত্রী পরিষেবার স্বার্থে ব্যালাস্টহীন ট্র্যাক সংস্কারের কাজ চলবে। আগামীদিনে উন্নত পরিষেবার স্বার্থে রেলের এই পদক্ষপ। তবে ২০ দিন যাত্রীদের যে সমস্যায় পড়তে হতে পারে তা নিয়ে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল চলবে বালিগঞ্জ পর্যন্ত। গেদে-মাঝেরহাট লোকাল চলবে রানাঘাট পর্যন্ত। মাঝেরহাট-হাবড়া লোকাল বারাসাত পর্যন্ত চলবে। মাঝেরহাট-বারাসাত লোকাল, বনগাঁ-মাঝেরহাট, হাসনাবাদ-মাঝেরহাট লোকাল যাত্রা শুরু করবে দম দম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে।


শিয়ালদহ শাখায় বাতিল ট্রেন, ঘুরপথে চলবে একাধিক লোকাল, টানা ২০ দিন ভোগান্তি আমজনতার!

একনজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকছে?
দমদম জংশন-গোবরডাঙ্গা লোকাল, আপ-ডাউন মাঝেরহাট-হাবড়া, আপ-ডাউন মাঝেরহাট-দত্তপুকুর, শিয়ালদহ-বারাসত, বারাসত-হাসনাবাদ, হাসনাবাদ-বিবাদী বাগ, মাঝেরহাট-হাসনাবাদ, হাসনাবাদ-দমদম জংশন, আপ-ডাউন মাঝেরহাট-মধ্যমগ্রাম, হাসনাবাদ-বিবাদী বাগ, বারাকপুর-শিয়ালদহ, আপ-ডাউন বারাকপুর-বিবাদী বাগ, আপ-ডাউন দমদম জংশন-বারাকপুর, শিয়ালদহ-বারাকপুর।







