নজরবন্দি ব্যুরোঃ আগামী ১৭ ও ১৮ তারিখ শিয়ালদহ-হাসনাবাদ শাখায় বন্ধ থাকছে ট্রেন চলাচল। ডাবল লাইনে কাজের জন্য পরিষেবা বন্ধ থাকবে। শীঘ্রই বিদ্যাধরী নদীর ওপর সেতু চালু হচ্ছে। এরপরেই ডবল লাইন পরিষেবা চালু হবে। এর ফলে সাধারণ মানুষের দীর্ঘ দিনের সমস্যা ঘুচবে। এমনটাই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ Mamata Banerjee: উত্তরপ্রদেশে নৈরাজ্য এবং আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, আতিক খুনের ঘটনায় সরব মমতা


এত দিন ধরে বিরাট সমস্যায় যাতায়ত করতে হচ্ছিল সাধারণ মানুষকে। ৪৫ মিনিট পর পর ছিল ট্রেনের পরিষেবা। নিত্যদিন সমস্যার সম্মুখীন হতে হয়েছে আম জনতাকে। ১৮ তারিখ থেকে সাধারণ মানুষের সুবিধার্থে এই পরিষেবা শুরু হয়ে যাবে।

গত ছয় মাস ধরে শিয়ালদহ হাসনাবাদ শাখার বেলেঘাটা ও লেবুতলা রেল স্টেশনে ৬ মাস ধরে কাজ চলছে। সেই স্টেশন লাগোয়া বিদ্যাধরী নদীর ওপরে ২৫০ টনের একটি রিভার ব্রিজ তৈরি হয়েছে। আরও কিছু আনুষাঙ্গিক কাজের জন্য ১৭ ও ১৮ তারিখ শিয়ালদহ ও হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। যা নিয়ে রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১৭ ও ১৮ তারিখ শিয়ালদহ-হাসনাবাদ শাখায় বন্ধ থাকছে ট্রেন চলাচল, বড় সিদ্ধান্ত রেলের



রেলের তরফে দাবি করা হচ্ছে, ডবল লাইন পরিষেবা চালু হওয়ায় শিয়ালদহ শাখায় লক্ষ মানুষ এই সুবিধে পাবেন। রিভার ব্রিজের ওজন ২৫০ টন। যার কাজ শেষ হয়েছে। ১৮ এপ্রিল সেতুর উপর দিয়ে পরীক্ষামূলক ভাবে ট্রেন চালানো হবে। তার পরেই হাসনাবাদ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে। এর ফলে আরও কম সময়ের ব্যবধানে ট্রেন মিলবে।







