ত্রিপুরায় মুকুল এফেক্ট! বিপ্লব দেবের ডাকা বৈঠকে গরহাজির বহু বিধায়ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ত্রিপুরায় মুকুল এফেক্ট! রায়সাহেব দল বদলে বিজেপি থেকে তৃণমূল আসার পর থেকেই সেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। যত দিন গিয়েছে ততই স্পষ্ট হয়েছে ত্রিপুরার ভেতরের সমীকরণ।

আরও পড়ুনঃ শিক্ষা দিয়েছে বাংলা, ৫ রাজ্যের ভোট উৎসব নিয়ে তোড়জোড় শুরু বিজেপির

মুকুলের বিজেপি ত্যাগের পর থেকেই নড়বড়ে ত্রিপুরার গেরুয়া টিম। পরিস্থিতি বিবেচনায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বৈঠক ডেকেছিলেন শুক্র বিকেলে। যেখানে দলের সকল বিধায়কের উপস্থিতির কথা ছিল সেখানে দেখা গিয়েছে ৩৬ জন বিধায়কের মধ্যে বৈঠকে গরহাজির ছিলেন ১০ জনই।

সূত্রের খবর রাজ্যের পরিস্হিতির টালবাহানার অবস্থায় মন্ত্রী বিধায়কদের সরকারের ওপর আস্থার পরিমাণ কতটা তাই বিচার করতে বৈঠক ডেকেছিলেন তিনি। আর তাতেই ধাক্কা খেয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে গরহাজিরাদের তালিকায় সব থেকে চর্চায় উঠে এসেছে সুদীপ রায়বর্মনের নাম।

এমনিতেই মুকুল ঘনিষ্ঠ রায়বর্মনকে নিয়ে দিন কয়েক ধরেই জল্পনা চলছিল। অনেকেই মনে করছেন দলের ভাঙন রুখতে তাঁকে মন্ত্রিসভায় নিয়ে যাওয়ার কোথাও ভাবা হচ্ছিল । কিন্তু তার মাঝেই মুখ্যমন্ত্রীর বৈঠকে সুদীপের গরহাজির উস্কে দিচ্ছে একাধিক জল্পনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর